শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ভোটের মাঠে সক্রিয় জামায়াতের নারী সংগঠন, হতাশ বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদন ০৫ অক্টোবার ২০২৫ ১০:২২ এ.এম

ভোটের মাঠে সক্রিয় জামায়াতের নারী সংগঠন, হতাশ বিএনপি নেতারা ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠে নেমেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা। রাজধানী থেকে শুরু করে গ্রামীণ অঞ্চল পর্যন্ত দলটির নারী নেত্রী ও কর্মীরা ঘরে ঘরে যোগাযোগ বাড়াচ্ছেন, সভা-সমাবেশ করছেন এবং নানা উপায়ে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিচ্ছেন।

আর জামায়াতের এই তৎপরতায় হতাশ বিএনপি নেতারা। বিএনপি নেতাদের দাবি জামায়াতের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে। যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এদিকে জামায়াতের মহিলা শাখার কর্মীদের মোকাবিলায় বিএনপি মাঠে নেমেছে।

অনেক স্থানে পর্দা মেনে নারীরা গ্রুপভিত্তিক প্রচারণা চালাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন চাইছেন।

ধর্মীয় আলোচনা, তালিম ও দাওয়াতি কার্যক্রমের মধ্যেই রাজনৈতিক বার্তাও দেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে প্রচলিত কথায় তারা বলছেন, ইসলামের পক্ষে ভোট মানে পরকালের মুক্তির আশাও বয়ে আনবে।

বিভিন্ন জেলার মাঠপর্যায়ের অনুসন্ধানে দেখা গেছে, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত জামায়াতের মহিলা শাখার সংগঠন সক্রিয় রয়েছে। এসব ইউনিটের কর্মীরা নিয়মিত সভা, দাওয়াতি কার্যক্রম ও নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।

ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় দেখা যায়, নারী রুকনদের নেতৃত্বে কয়েকটি গ্রুপ ভোটারদের সঙ্গে যোগাযোগ করছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, পরিচিত একজনের মাধ্যমে কয়েকজন নারী নেত্রী বাড়িতে এসে ধর্মীয় আলাপের পাশাপাশি দলের প্রার্থীর পক্ষে ভোট চাইছেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলাতেও একই চিত্র। উপজেলা থেকে শুরু করে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে মহিলা শাখার সক্রিয় কমিটি রয়েছে।

উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, মহিলা শাখার সভা-সমাবেশগুলো পর্দা মেনে অনুষ্ঠিত হয়, এবং সব কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে চলছে।

ময়মনসিংহ-১০ আসনে মনোনীত জামায়াত প্রার্থীর প্রচারণায়ও নারী নেত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

গ্রামের মহিলাদের নিয়ে ধর্মীয় তালিমের আয়োজন করা হয়, যেখানে পাশাপাশি রাজনৈতিক বিষয়েও আলোচনা হচ্ছে।

গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নে নারী সভানেত্রী আফরোজা খাতুনের নেতৃত্বে সমাবেশে দাঁড়িপাল্লার পক্ষে ভোট আহ্বান করা হয়।

মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ঘুরে জানা গেছে, জামায়াতের মহিলা কর্মীরা সরাসরি ভোটারদের বাড়িতে যাচ্ছেন, এমনকি বাইরে থাকা নারী ভোটারদের সঙ্গেও ফোনে যোগাযোগ করছেন।

জেলা মহিলা জামায়াত কর্মী নাদিয়া শারমিন বলেন, “আমরা মানুষকে নামাজ ও ইসলাম পালনে উৎসাহ দিচ্ছি। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য জামায়াতকে ভোট দিতে বলছি।”

জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হক পাটোয়ারী বলেন, “মহিলা শাখার কার্যক্রম ঘরে ঘরে পৌঁছে গেছে। তারা নারী ভোটারদের সঙ্গে যোগাযোগ করছে এবং আগামী নির্বাচনের আগে আরও গতি পাবে এই কাজ।”

কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায়ও ব্যাপক সক্রিয়তা দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়ায় দুই হাজারের বেশি এবং মুরাদনগরে প্রায় বারো শত নারী কর্মী মাঠে কাজ করছেন।

কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল বলেন, “আমাদের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের সম্পৃক্ত না করলে দাওয়াতি ও রাজনৈতিক কাজ সফল হয় না। মহিলা বিভাগ ও ছাত্রী সংগঠন এই লক্ষ্যেই কাজ করছে।”

জামায়াতের মহিলা শাখার বিদেশ বিভাগীয় সেক্রেটারি প্রফেসর খন্দকার আয়েশা খাতুন জানান, “দেশজুড়ে আমাদের সংগঠন কাঠামো বিস্তৃত। জোনভিত্তিক দায়িত্বশীলদের মাধ্যমে লাখো নারী সদস্য বর্তমানে দাওয়াতি ও নির্বাচনী তৎপরতায় যুক্ত আছেন।”


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার

news image

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার