নিজস্ব প্রতিবেদন ২৬ সেপ্টেম্বার ২০২৪ ০৮:৩০ এ.এম
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহর আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেইসঙ্গে জামিন শুনানির জন্য আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিন ধার্য করা হয়।
এদিকে, সম্প্রতি নিউইয়র্কভিত্তিক গণমাধ্যমের অনুষ্ঠান ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’-এ দেওয়া সাক্ষাৎকারে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘মামলা বা এফআইআর হওয়া মানে তো গ্রেপ্তার না।’
ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘যদি ঘটনা সম্পর্কিত ব্যক্তি না হয় তাহলে মামলা করার ক্ষেত্রে নিরুৎসাহিত করতে পুলিশকে জানিয়েছি।’
আসিফ নজরুল আশ্বস্ত করে বলেন, ‘এফআইআর মানেই গ্রেপ্তার নয়। পুলিশ ক্রেডিবল কিছু না পেলে গ্রেপ্তার করবে না, এটা নিশ্চিত। আসলে যারা মামলা করতে আসে, এত প্রেসার থাকে তা বলার মতো না।’
আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথার রেশ ধরে আদালতে আজকের (বৃহস্পতিবার) শুনানিতে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুর বিষয়টা সহৃদয় বিবেচনার আশা করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
এই বিষয়ে তিনি বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‘আইন উপদেষ্টা যেমন ইতিমধ্যেই বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলা হলেই গ্রেফতার নয়। আমরা বিশ্বাস করি আগামীকাল আদালত রাফাত মজুমদার রিংকুর মামলা শুনানির ক্ষেত্রে বিষয়টা সহৃদয় বিবেচনায় রাখবেন।অল আইজ অন দ্য কোর্ট টুমরো! ধন্যবাদ।’
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে সুবাস্তু নগরভ্যালীর সামনে গুলিতে নাইমুর রহমান নিহত হন। এ ঘটনায় তার বাবা খলিলুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন। অপর আসামিদের মধ্যে রয়েছেন- সজিব ওয়াজেদ জয়, নূরে আলম চৌধুরী লিটন, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত, নুর মোহাম্মদ, দিলীপ কুমার আগরওয়ালা।
এর আগে, সোমবার রাতে রিংকুকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। নির্মাতা রিংকু পরিচালনার পাশাপাশি রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তিনি একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
তরুণ নির্মাতা রিংকুর নাটকের মধ্যে আছে ‘রঙিন আশা’, ‘পুতুলের সংসার’, ‘ইতিবৃত্ত’, ‘নরসুন্দরী’, ‘কবর’, ‘বন্ধন’, ‘ব্লগার মিতু’, ‘জাল’, ‘কাটুস’, ‘অতিরিক্ত’, ‘নোঙ্গর’, ‘রিকশা গার্ল’।
নাটক নির্মাণ করে দীপ্ত টিভি অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছেন তিনি।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া