নিজস্ব প্রতিবেদন ২৩ সেপ্টেম্বার ২০২৫ ০৯:০১ পি.এম
সংগৃহীত
ইতালিতে চাকরির প্রলোভন ও সরকারি গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দেয়ার নামে শত কোটি টাকা প্রতারণা এবং মাদক কারবারে সম্পৃক্ত একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকা থেকে মূলহোতা জোসনা খাতুনকে (৩৫) আজ মঙ্গলবার সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম আটক করে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গ্রেফতারকৃত জোসনা খাতুন নড়াইল জেলার দলজিৎপুর গ্রামের বাসিন্দা। তিনি পল্টন থানার একটি মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। মামলাটি গত ২ জুলাই দায়ের করা হয়, যেখানে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়। এর আগে একই মামলায় চক্রের আরেক সক্রিয় সদস্য মিলন মিয়া (৪২) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল।
সিআইডির তদন্তে জানা যায় , প্রতারক চক্রটি প্রথমে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিত। পরে তাদের হাতে ধরিয়ে দিত জাল ভিসা। অনেকের পাসপোর্ট আটকে রেখে ভোগান্তিতেও ফেলা হতো। পাশাপাশি সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাইয়ে দেয়ার নামে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার প্রমাণ পাওয়া গেছে। ঢাকার বাহিরে এ চক্রের নেটওয়ার্ক ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বিস্তৃত ছিল।
ইতালিতে লোক পাঠানোর নামে শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। প্রতারণালব্ধ অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনেরও তথ্য পাওয়া গেছে।
সিআইডি আরও জানায়, গ্রেফতারকৃত জোসনা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন। তিনি শুধু বিদেশে চাকরির ভুয়া প্রতিশ্রুতিই দেননি, বরং সরকারি পদে বসানোর প্রলোভন দেখিয়েও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্যও পাওয়া গেছে।
বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগ পরিচালনা করছে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা