সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

এবার সংবাদ সম্মেলন বয়কট করে পাকিস্তানের প্রতিবাদ

ঢাকার বার্তা ডেস্ক ১৬ সেপ্টেম্বার ২০২৫ ০৮:৩২ পি.এম

সংগৃহীত সংগৃহীত

এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দিতে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নইলে এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছিল তারা। আইসিসি তাদের সেই অনুরোধ রাখেনি। সে ঘটনার জের ধরেই হয়তো দুবাইয়ে আজ পাকিস্তান দল ম্যাচের আগের দিনের নির্ধারিত সংবাদ সম্মেলনটি করেনি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ পাকিস্তানের। এই ম্যাচ সামনে রেখে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান দলের কোনো প্রতিনিধির। তবে কোনো কারণ না জানিয়েই বাতিল করা হয়েছে সেই সংবাদ সম্মেলন। কে জানে, হয়তো আইসিসিকে এর মাধ্যমে কোনো বার্তা দিতে চেয়েছে তারা। অবশ্য সংবাদ সম্মেলন বাতিল করলেও পাকিস্তান দল অনুশীলন করেছে ঠিকই। কারণ, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কাল বাঁচা–মরার লড়াই তাদের।

গত রোববার দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পর থেকেই ক্ষুব্ধ পিসিবি। ম্যাচে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুধু তা–ই নয়, ম্যাচ জেতানো ছক্কা মেরে সূর্যকুমার সতীর্থ শিবম দুবেকে নিয়ে সরাসরি মাঠ ছেড়ে চলে যান। সে সময়ও পাকিস্তানের কোনো খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাননি তাঁরা। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ভারতীয় ক্রিকেটারদের জন্য মাঠে অপেক্ষা করছিলেন সালমানরা। কিন্তু নিজেদের ড্রেসিংরুমের দরজা নাকি বন্ধ করে রেখেছিল ভারত। যার ফলে পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন সালমান।

এ ঘটনায় ভারতীয় দলের সমালোচনা করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার। আইসিসির কাছে অভিযোগ করে পিসিবি দাবি করেছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে যেন এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়া হয়। পাইক্রফটের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ—টসের সময় তিনি নাকি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে বলেছিলেন ভারতের অধিনায়কের সঙ্গে হাত না মেলাতে। তবে গতকাল আইসিসি জানিয়ে দিয়েছে, এ দাবির কোনো ভিত্তি নেই। ভারত-পাকিস্তান ম্যাচে ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনায় পাইক্রফটের কোনো ভূমিকা নেই।

যদিও এশিয়া কাপ এসিসির টুর্নামেন্ট, আইসিসির কোনো সাংগঠনিক ভূমিকা নেই। তবে ম্যাচ রেফারি নিয়োগ দেয় আইসিসিই। কোনো দায়িত্ব থেকে কাউকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দিতে হলে আইসিসিকেই হস্তক্ষেপ করতে হবে। আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের লড়াইয়েও ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন পাইক্রফট। এখন দেখার অপেক্ষা, পাইক্রফট শেষ পর্যন্ত এ ম্যাচের দায়িত্বে থাকেন কি না। এশিয়া কাপে পাইক্রফট ছাড়াও ম্যাচ রেফারি হিসেবে আছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রিচি রিচার্ডসন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের