নিজস্ব প্রতিবেদন ০৫ আগষ্ট ২০২৫ ০৯:২১ এ.এম
ছবি: সংগৃহীত
আমাদের আরেকটি অনিবার্য বিপ্লব লাগবে। সেই বিপ্লব ইনসাফের বিপ্লব হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, অখণ্ডতার প্রশ্নে, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার প্রশ্নে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।
মঙ্গলবার (৫ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফতেহ গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ শীর্ষক র্যালি শেষে শাহবাগে সমাবেশে এ কথা বলেন তিনি।
র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ হয়।
এদিন সাদিক কায়েম বলেন, স্বাধীনতার এক বছরেও আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী উপাদানগুলো এখনও রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানে থেকে গেছে। যে পুলিশ আমাদের ভাই-বোনকে হেলিকাপ্টার থেকে গুলি করেছে, আমাদের দুই হাজার ভাই-বোনদের শহীদ করেছে, হাজার ভাই-বোনদের আহত করেছে—এখন পর্যন্ত সেই পুলিশ সংস্কার হয় নাই। এখন পর্যন্ত মিডিয়া সংস্কার হয়নি। যেসব ছাত্র উপদেষ্টা বানিয়েছি তাদের বিরুদ্ধে অভিযোগ শোনা যায়। তাদের ইতিহাস বিকৃতির ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি জুলাইয়ের ইতিহাস বিকৃত করেন, তাহলে ফ্যাসিস্ট হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চেয়ে খারাপ পরিণতি হবে আপনাদের।
তিনি বলেন, আমরা যাদের সরকারে বসিয়েছি শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা জুলাইয়ে চেতনাকে ধারণ না করে ফ্যাসিবাদী ভাষায় কথা বলছে। এক বছরে তারা এখন পর্যন্ত শহীদদের তালিকা প্রকাশ করতে পারেনি। এখনও পর্যন্ত আমাদের গাজী ভাইরা চিকিৎসা পাচ্ছে না, টাকার অভাবে রাস্তায় রাস্তায় ঘুরছে। তাদের লাল ফিতার দৌড়াত্ম্য দেখানো হচ্ছে।
এর আগে সকাল ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে গণভবন পর্যন্ত ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গণভবন বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গণভবন অভিমুখে ‘ফতেহ গণভবন সাইকেল র্যালি’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
র্যালিতে ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম, সাবেক প্রচার সম্পাদক আসিফ আব্দুল্লাহ, হোসাইন আহমাদ জোবায়ের, বর্তমান সভাপতি এসএম ফরহাদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমান ও প্রচার সম্পাদক মেফতাহুল মারুফসহ অন্যান্য নেতারা অংশ নেন। এছাড়া কর্মসূচিতে ঢাবির অন্তত ৫০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার