নিজস্ব প্রতিবেদন ০৫ আগষ্ট ২০২৫ ০৮:২৭ এ.এম
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় অভাবনীয়, অবিনাশী গণঅভ্যুত্থানে। যা পরবর্তীতে ইতিহাসের গতিপথ বদলে দেয়।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত বছরের এই জুলাই বদলে দিয়েছে রাজনৈতিক ধারাবাহিকতা।
রিজভী বলেন, আওয়ামী লীগের দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসন, জুলুম-নিপীড়ন ও ভয়ভীতির বিরুদ্ধে সারা দেশের ছাত্র-জনতা ও নাগরিক সমাজ এক হয়ে দাঁড়িয়েছিল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে ফ্যাসিবাদের। জুলাই মাসটা যেন ইতিহাসের পাতায় উৎকীর্ণ দাবানলের অগ্নিময় অধ্যায়। এটি ছিল আত্মপরিচয়, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ১৬ বছরের সংগ্রামের মাইলফলক।
রিজভী দাবি করেন, গত বছরের ৫ আগস্ট শুধু একটি সরকারের পতনের দিন নয়, এটি গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের দিন। আওয়ামী শাসনের দুঃসহ বাতাবরণে জন্ম নেয়া ছাত্র-জনতার বীরত্বই এই দিনটিকে ইতিহাসে স্মরণীয় করে তুলেছে।
বিএনপির এই মুখপাত্র বলেন, ভোটাধিকার হরণ, গুম, খুন, দমন-পীড়ন, অর্থনৈতিক লুটপাট, কণ্ঠরোধ আর বিচারহীনতার সংস্কৃতি মানুষের হৃদয়ে যে ক্ষতের জন্ম দিয়েছে, তারই প্রতিক্রিয়ায় সৃষ্টি হয় এই গণবিস্ফোরণ।
তিনি বলেন, কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে দেয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট করে বলা হয়েছ- কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, মব ভায়োলেন্সে অংশ না নেন, নারীর প্রতি সহিংস আচরণ না করেন, অন্যের স্বাধীনতাকে যেন সম্মান করা হয়।
তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে রিজভী বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব মত-পথের মানুষ নিরাপদ থাকবে। ৫ আগস্ট হোক গণতন্ত্র, সুশাসন ও মানবিকতার শপথের প্রতীক। এই যাত্রায় বিএনপি দেশের সব গণতন্ত্রকামী মানুষের সহায়তা ও সমর্থন কামনা করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য (দপ্তর সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার