নিজস্ব প্রতিবেদন ২০ সেপ্টেম্বার ২০২৪ ১১:০৪ এ.এম
ছবি: সংগৃহীত
চেন্নাই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতের পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৪৯ রানে অলআউট হয়েছে টাইগাররা। ২২৭ রানের লিড পেয়েছে ভারত। বাংলাদেশকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ভারত।
৩৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাদমান ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। ৬ বলে ২ রান করে জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হন তিনি। এরপর জাকির হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তবে টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন আকাশ দ্বীপ। জাকির ২২ বলে ৩ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুমিনুল হক। ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ।
বিরতি থেকে ফিরেই দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শান্ত ৩০ বলে ২০ ও মুশফিকুর রহিম ১৪ বলে ৮ রান করে ফিরে যান।
এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। ৫১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯১ রানে ৪২ বলে ২২ রান করে আউট হন লিটন।
লিটনের বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন সাকিব। ৬৪ বলে ৩২ রান করেন তিনি। চা বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে হাসান মাহমুদের উইকেট হারায় বাংলাদেশ। ২২ বলে ৯ রান করে আউট হন হাসান।
বিরতির পর দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ৪৭ ওভার ১ বলে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। মিরাজ ৫২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে জসপ্রীত বুমরাহ নিয়েছেন ৪টি উইকেট।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের