নিজস্ব প্রতিবেদন ১৩ মে ২০২৫ ০৩:৫৯ এ.এম
ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন। বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে ক্যানসার বিশেষজ্ঞ ড. হারিত সুয়ানরাসমির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। পারিবারিক সূত্র জানিয়েছে, আজ (১৩ মে) তার বায়োপসি (ক্যানসার শনাক্তকরণ পরীক্ষা) হওয়ার কথা রয়েছে।
সূত্র জানায়, এখনও আবদুল হামিদ হাসপাতালটিতে ভর্তি হননি। বাইরে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে বায়োপসির প্রতিবেদন হাতে পাওয়ার পর আজ কিংবা কালকের মধ্যে হাসপাতালে ভর্তি হতে পারেন। এর আগে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে, যার মধ্যে পেট স্ক্যানও রয়েছে।
ব্যাংককের সুকুম্ভিত এলাকায় অবস্থান করলেও তিনি হোটেল না অ্যাপার্টমেন্টে আছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সাবেক রাষ্ট্রপতির সঙ্গে তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডা. নওশাদ খান রয়েছেন।
ডা. নওশাদ খান বলেন, ‘দীর্ঘদিন ধরে ঢাকায় সাবেক রাষ্ট্রপতির ক্যানসার চিকিৎসা চলছিল। তার ডান ফুসফুসে একটি ছোট টিউমার রয়েছে, যেখান থেকে ক্যানসার ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও তার কিডনি সমস্যাও রয়েছে।’
ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর গত ৮ মে ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি। তিনি ভোর ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে লাল পাসপোর্ট ব্যবহার করে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হন।
রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পাশাপাশি আবদুল হামিদ জাতীয় সংসদের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে তবে তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডে কিশোরগঞ্জ সদর থানায় হত্যা মামলা থাকায় তিনি কীভাবে দেশ ছাড়লেন, সেই প্রশ্ন ওঠে। তাকে নিরাপদে ‘বিদেশে পালিয়ে যেতে’ সহায়তা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এ নিয়ে সরকারের ভেতরেও নড়াচড়া শুরু হয়।
এর প্রেক্ষিতে সরকার সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ নিয়ে তিন সদস্যের উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে কমিটির প্রধান করা হয়েছে। এর আগে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে তিন সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।
এ পর্যন্ত কিশোরগঞ্জের পুলিশ সুপার, ইমিগ্রেশন পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপার, মামলার তদন্ত কর্মকর্তা ও এসবির এক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, হামিদের দেশত্যাগ নিয়ে দেশে আলোচনা–সমালোচনা চললেও তিনি ব্যাংকেই আছেন বলে দাবি করেছেন তার শ্যালক। তিনি বলেন, ‘আমরা আপাতত তার চিকিৎসা নিয়েই চিন্তিত। শরীর খুব দুর্বল, ওজন অনেক কমে গেছে।’
দেশে কবে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চিকিৎসা শুরু হলে তার পরেই কিছু বলা সম্ভব হবে।’
সূত্র আরও জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়েছেন আবদুল হামিদের বড় ছেলে ও সাবেক সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক। পরে ছোট ছেলে তুষারও বাবার সঙ্গে থাইল্যান্ডে পাড়ি জমান। তবে হামিদের স্ত্রী রাশিদা খানম এখনো দেশে আছেন। তিনি গুরুতর অসুস্থ এবং নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছেন।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা