শনিবার ২৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

টিকটককে ৭ হাজার কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদন ০৭ মে ২০২৫ ০৬:০৭ এ.এম

টিকটককে ৭ হাজার কোটি টাকা জরিমানা ছবি: সংগৃহীত

ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটককে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। ডেটা সুরক্ষার বিষয়ে নিশ্চয়তা দিতে না পারায় আয়ারল্যান্ড কর্তৃপক্ষ জনপ্রিয় অ্যাপটিকে ৫৩ কোটি ইউরো জরিমানা করেছে (বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার ২৯৬ কোটি টাকার সমান)। দ্য গার্ডিয়ানে এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদন মতে, ইউরোপীয় ব্যবহারকারীদের যেসব তথ্য চীনে পাঠানো হচ্ছে, সেসব তথ্যে চীনা সরকার প্রবেশ বা ব্যবহার করে না এমন নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ায় টিকটককে এই বিশাল অঙ্কের জরিমানা করেছে আইরিশ নজরদারি সংস্থা ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)।

সংস্থাটি জানিয়েছে, তারা চীনের মালিকানাধীন ভিডিও-শেয়ারিং অ্যাপটি সাধারণ ডেটা সুরক্ষা নিয়ন্ত্রণ (জিডিপিআর) আইন লঙ্ঘন করেছে বলে দেখতে পেয়েছে। চীনে পাঠানো ইইএ ব্যবহারকারীর ডেটা দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে সুরক্ষিত থাকবে কিনা তা প্রতিষ্ঠানটি বিবেচনা করেনি।

এই কমিশন ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলজুড়ে টিকটকের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে, যার মধ্যে ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি আইসল্যান্ড, লিচেনস্টাইন ও নরওয়ে অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার আশঙ্কায় রয়েছে টিকটক। তাই যুক্তরাষ্ট্রের বাইরে তাদের ব্যবসা প্রসারিত করতে চাইছে কোম্পানিটি। আগামী কয়েক মাসের মধ্যেই জাপানের অনলাইন শপিং ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক।

এই উদ্যোগের সঙ্গে জড়িত একটি সূত্রের বরাত দিয়ে গত সপ্তাহে জাপানের সংবাদপত্র নিক্কেই জানায়, জাপানে নিজেদের ই-কমার্স শাখা ‘টিকটক শপ’-এর জন্য শিগগিরই বিক্রেতা নিয়োগের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি টিকটক।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণে নাসার মিশন শুরু

news image

সাইবার নিরাপত্তা ও আইটি বিশেষজ্ঞ আসাদুজ্জামান ফরাজী

news image

টেলিটকে ডিসেম্বরের মধ্যে যুক্ত হচ্ছে ১ হাজার টাওয়ার

news image

পঞ্চম প্রজন্মের মাইফাই এসএসডি এখন দেশের বাজারে

news image

ফেসবুক ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে মেটা

news image

এবার দ্রুত বা নির্ভুল অনুবাদ বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে গুগল

news image

ই-ক্যাব নির্বাচন : ১১ সদস্যের প্যানেল ঘোষণা করলো ‘টিম ইউনাইটেড’

news image

টিকটককে ৭ হাজার কোটি টাকা জরিমানা

news image

সোমবার বিদায় নিচ্ছে স্কাইপ, এক প্রযুক্তি ইতিহাসের সমাপ্তি

news image

থার্ড পার্টি অ্যাপ ছাড়াই এক ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ চালানোর উপায়

news image

দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

news image

১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক!

news image

কোয়ান্টাম কম্পিউটারের নতুন সম্ভাবনা

news image

টিকটকে আপনার সন্তান কী করছে জানতে পারবেন সহজেই

news image

ফেসবুকে মন্তব্য পছন্দ না হলে রিপোর্ট করবেন যেভাবে

news image

ভুয়া ভিডিও রুখতে বড় পদক্ষেপ নিলো ইউটিউব

news image

বিক্রি হয়ে গেল ইলন মাস্কের ‘এক্স’!

news image

ফেসবুকের বিরুদ্ধে তথ্য চুরি ও দুর্নীতির অভিযোগ!

news image

বাংলালিংকের নতুন সিইও হিসেবে নিয়োগ পাচ্ছেন ইওহান বুসে

news image

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘মেসেজ থ্রেডস’

news image

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে

news image

অশ্লীল ভিডিও কল থেকে বাঁচাবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

news image

গুগল ম্যাপসের চমকপ্রদ ১৪ ফিচার

news image

ইউটিউবে ‘প্লে সামথিং’ বাটন, যা থাকছে নতুন ফিচারে

news image

২০২৪ সালের সেরা গ্যাজেট : আইফোন ১৬ থেকে ওয়াটারপ্রুফ রিং

news image

২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যেসব তথ্য

news image

ভিডিও কলে সাড়া দিয়ে ২ লাখ টাকা হারালেন বৃদ্ধ

news image

হোয়াটসঅ্যাপে প্রতারণায় ৪ কোটি হারালেন তরুণ

news image

ফোনে ক্ষতিকর অ্যাপ চেনার উপায় বলে দিল সরকার

news image

মেসেজের রিপ্লাই দিতে ভুলে গেলে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ