নিজস্ব প্রতিবেদন ১৯ সেপ্টেম্বার ২০২৪ ০৪:৫৯ এ.এম
ছবি: সংগৃহীত
গায়ক আদনান সামির জনপ্রিয়তা পুরো উপমহাদেশ জুড়েই। অসংখ্য গানে মুগ্ধ করেছেন তিনি। নব্বই দশকের ক্যাসেট ও মিউজিক ভিডিওতে সামির গানে বুঁদ হয়নি এমন দর্শকশ্রোতা খুব কমই পাওয়া যাবে। তবে ২০১০ সালের দিক থেকে গানের জগতে নিজের অস্তিত্ব হারাতে থাকেন তিনি। এরপর একরকম লাপাত্তাই হয়ে যান সামি।
মাঝে সামির শারীরিক গড়ন নিয়েও শুরু হয় নানাচর্চা। হঠাৎ স্লিম ফিগার লুকে হাজির হয়ে তাক লাগিয়ে দিলেও তিনি গানে কবে ফিরবেন তা নিয়েই চলেছে জল্পনা। এবার জানা গেল, দীর্ঘ ৯ বছর বিরতির পর হিন্দি সিনেমার প্লেব্যাকে ফিরছেন সামি। কাজ করবেন ‘কাসুর’ এবং ‘ভিকি অউর বিদ্যা কা ওয়ালা’ নামে দুটি সিনেমায়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে কামব্যাক প্রসঙ্গে সুখবর দিলেন আদনান সামি। জনপ্রিয় এ গায়ক বলেন, আমার সময়ের দরকার ছিল। তাই বিশ্রামে ছিলাম। কোনো প্লানও ছিল না, হিসেবও ছিল না।
আমার নিজের একটু সময় দরকার ছিল পুনরুজ্জীবিত করে তোলার জন্য, নতুন গানের জন্য নিজেকে তৈরি করব বলে। যা নতুন গান আসবে সেটাকে গ্রহণ করার জন্য তৈরি হবো বলে সময় নিতাম। কিন্তু ভাবিনি এতটা সময় লেগে যাবে।
এ সময় সামি বলেন, আসলে সময় বড্ড দ্রুত কেটে যায়। আমার তো আজও মনে হয়, এই তো সেদিন বজরঙ্গী ভাইজান হলো আর তাতে আমি ভর দো ঝোলি গাইলাম। আমি আমার নতুন গানগুলো নিয়ে দারুণ উচ্ছ্বসিত।
তিনি আরও বলেন, আমি এখন কাজের জন্য একেবারে প্রস্তুত। বিশ্ব জুড়ে নানা জায়গায় আমি এখন কনসার্ট করে বেড়াচ্ছি। আবার রেকর্ডিং ফেজে ফিরেছি। স্বাধীনভাবে কিছু গান বানাচ্ছি, এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
তবে কিছুটা অলস হয়ে গেছেন বলে জানান সামি। তার ৩৫ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের গান গেয়েছেন তিনি। গায়কের কাছে গান শুধু ব্যবসা নয়, ভালো লাগা বা ইমোশনাল একটা জায়গা।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া