নিজস্ব প্রতিবেদন ৩১ মার্চ ২০২৫ ০২:১১ এ.এম
ছবি: সংগৃহীত
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সতেরো বছর ধরে বাংলাদেশের নির্যাতিত জনগণ প্রার্থনা করেছিল যে তারা একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপন করতে পারবে।’
রোববার (৩০ মার্চ) লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোববার অভিনন্দন বার্তায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের জনগণ এবং বিশ্বজুড়ে ঈদ উদযাপন করা মুসলমানদের ঈদ শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘সতেরো বছর ধরে বাংলাদেশের নির্যাতিত জনগণ প্রার্থনা করেছিল যে তারা একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপন করতে পারবে, যেখানে স্বৈরাচারী সরকার আর তাদের কণ্ঠরোধ করতে পারেনি। ২০২৪ সালে সেই প্রার্থনার ফল পেয়েছেন তারা। এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দুই হাজারেরও বেশি প্রাণের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচারীর শৃঙ্খল থেকে মুক্ত।’
‘প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো এই ঈদে আমরা স্বৈরাচারী শাসন থেকে মুক্ত একটি দেশে পবিত্র রমজান মাসের পর এই বরকতময় দিনটি উদযাপন করছি। এ জন্য সর্বশক্তিমান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শহীদ ও আহতদের জন্য প্রার্থনা করছি।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘সর্বজনীন এই ঐক্যের মাধ্যমে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা-কর্মীসহ সব বাংলাদেশিকে আহ্বান জানাচ্ছি, স্বৈরাচারমুক্ত দেশে আমাদের প্রথম ঈদের আনন্দ যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন, তাদের পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিন।’
তিনি আরও বলেন, ‘যাদের সামর্থ্য আছে, তাদের প্রতি আহ্বান, আপনারা সব সম্প্রদায়ের মানুষের খোঁজ নিন; দেশের নারী-পুরুষ সবার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন; এতিমখানায় থাকা শিশুদের সঙ্গে খাবার ভাগাভাগি করে খান; প্রাণ উৎসর্গকারী তরুণরা, যারা আজ পরিবারে অনুপস্থিত, তাদের বাড়িতে ঈদ উদযাপনে অংশ নিন; দরিদ্রদের পাশে দাঁড়ান, যাতে অর্থনৈতিক দুর্দশা তাদের আনন্দঘন মুহূর্ত কেড়ে না নেয়।’
পরিবহনমালিকদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি পরিবহন মালিক ও শ্রমিকদের কাছে আবেদন করছি যে অতিরিক্ত ভাড়া আরোপ করা থেকে বিরত থাকুন, যাতে ঘরমুখী মানুষ কোনো রকম হয়রানি ছাড়া তাদের পরিবারের কাছে যেতে পারে এবং ঈদ উদযাপনে মিলিত হতে পারে।’
সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা যখন একটি উৎসব করতে যাচ্ছি, তখনো পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য মরিয়া। আমি সব নাগরিককে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। যারা এই কষ্টার্জিত ফসলকে ব্যাহত করতে চায়, তারা যেন কোনো এজেন্ডা কাজে লাগাতে না পারে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে ব্যর্থ হই, তাহলে এই শক্তিগুলোকে আমাদের ঐতিহাসিক বিজয়কে নষ্ট করে দেবে, যা আমাদের জন্য ঝুঁকির।’
‘পরিশেষে বলব, আমি দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ঈদের সময় আরও সতর্কতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে জনসাধারণের জীবন ও সম্পত্তির ক্ষতি করতে চায়, তাদের প্রতিহত করুন।’
তারেক রহমান বলেন, ‘স্বাধীন বাংলাদেশে এই প্রথম ঈদ হোক সবার জন্য শান্তি, ঐক্য ও আনন্দের। আমি আল্লাহর কাছে এই আশীর্বাদ প্রার্থনা করছি।’
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার