নিজস্ব প্রতিবেদন ১৪ মার্চ ২০২৫ ০১:১৮ পি.এম
ছবি: সংগৃহীত
মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা জাগিয়েও সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। সে কারণে আসন্ন মেগা ইভেন্টে অংশ নিতে হলে তাদের বাছাইপর্বের পরীক্ষায় পাস করতে হবে। পাকিস্তানের লাহোরে আগামী ৯-১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইপর্ব। আজ (শুক্রবার) ৬ দলের এই প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়েছে।
টুর্নামেন্টের শুরুর দিন স্বাগতিক পাকিস্তানের মেয়েরা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। আর দ্বিতীয় দিনই (১০ এপ্রিল) নিজেদের প্রথম ম্যাচে নামবে নিগার সুলতানা জ্যোতির দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়াল্যান্ড (দিবারাত্রি), ১৫ এপ্রিল স্কটল্যান্ড (দিবারাত্রি), ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। দিনের ম্যাচ সকাল ১০টা এবং দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়।
টুর্নামেন্টের সব ম্যাচই হবে লাহোরের দুটি মাঠ— গাদ্দাফি স্টেডিয়াম ও ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে। ৬ দলের এই প্রতিযোগিতার ম্যাচ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখান থেকে সেরা দুটি দল নারী বিশ্বকাপে জায়গা করে নেবে। আইসিসির এই ইভেন্টে সরাসরি জায়গা নিশ্চিত করেছিল স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
এর আগে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ১০টি দেশ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। যেখানে ভারতসহ শীর্ষ ৬টি দেশ বিশ্বকাপের টিকিট কাটে। ৬ নম্বরে থাকা নিউজিল্যান্ড ও বাংলাদেশের পয়েন্ট সমান হলেও, জ্যোতিরা পিছিয়ে ছিলেন নেট রানরেটের হিসাবে। উইন্ডিজদের বিপক্ষে গত জানুয়ারিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপ জিততে পারলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে উঠে যেত। কিন্তু তারা সেই সিরিজ হারে ২-১ ব্যবধানে। চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ছিল ৭-১০ নম্বরে।
এ ছাড়া র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েছে থাইল্যান্ড ও স্কটল্যান্ড। আইসিসির দুই সহযোগী দেশ চমক দেখাতে পারলে বিশ্বকাপেও খেলার সুযোগ পেয়ে যেতে পারে। এদিকে, গত ১২ মার্চ বাছাইয়ের জন্য জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসদের দল ঘোষণা করে বিসিবি। টুর্নামেন্টটি খেলতে আগামী ৩ এপ্রিল তাদের পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের