শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

দলের ভারসাম্য নিয়ে সন্তুষ্ট হাথুরুসিংহে

নিজস্ব প্রতিবেদন ১৮ সেপ্টেম্বার ২০২৪ ০৪:১৬ এ.এম

দলের ভারসাম্য নিয়ে সন্তুষ্ট হাথুরুসিংহে ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান কোচ চাণ্ডিকা হাথুরুসিংহে। বর্তমানে দল যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ভারতের বিপক্ষেও ভালো কিছুর প্রত্যাশা করেছেন এই শ্রীলঙ্কান। পাকিস্তান সিরিজের মাধ্যমে টাইগাররা যে শক্তি ও সামর্থ্যের প্রদর্শন করেছে, সেটি ভারত সিরিজেও দেখার আশাবাদ ব্যক্ত করেছেন হাথুরুসিংহে।

গতকাল এসব বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। যেখানে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমসহ নতুন ও অভিজ্ঞদের কথা টেনেছেন। চাণ্ডিকা হাথুরুসিংহে বলেছেন, 'পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয় এই সিরিজেও আমাদের অনেক আত্মবিশ্বাস দিবে। আমি সিরিজের ফলাফলের দিকে দৃষ্টি দিতে বলছি না। আমরা যেভাবে সেই সিরিজটি খেলেছি, যেভাবে আমরা নির্দিষ্ট পরিস্থিতি সামলেছি, সেটি নিয়ে কথা বলছি। আমরা উত্তয় টেস্টেই পেছনে ছিলাম এবং তারপরে যেভাবে দল ঘুরে দাঁড়িয়েছে, সেটিই আমাদের শক্তি হিসেবে থাকবে। আশা করি, এই সিরিজেও আমরা এমনটি দেখাতে পারব। নতুন খেলোয়াড়রা যেভাবে পারফরম্যান্স করছে তারই ফল বাংলাদেশ পেয়েছে। এতে দলের মধ্যে অনেক ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে। অভিজ্ঞরাও সেখানে তাল মিলিয়ে চলছে।'

সাকিবের বিষয়ে কোচ বলেছেন, 'সাকিব বাংলাদেশ ক্রিকেটে সবসময়ই একটি বিশাল ভূমিকা পালন করেছে এবং ভালো খেলছে। আমি স্পষ্টতই বলতে চাচ্ছি যে, তিনি আমাদের এমন সুবিধা করে দেন যেখানে দলের মধ্যে ভারসাম্য তৈরি হয়। তার অলরাউন্ডিং ক্ষমতার কারণে অতিরিক্ত বোলার বা অতিরিক্ত ব্যাটার নিয়ে আমাদের ভাবতে হয় না। তিনি সম্ভবত দীর্ঘদিন ধরে খেলা আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে একজন, যিনি সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন এবং অসংখ্য ম্যাচ খেলে আসছেন। এখনো তিনি দারুণ ফর্মে রয়েছেন। তিনি দলে অনেক কিছু নিয়ে এসেছেন, কেবল দক্ষতা দিয়েই নয়, আরো অনেক কিছু দিয়েও।'

এছাড়া আরেক অলরাউন্ডার মিরাজকে নিয়ে বলেছেন, 'আমি বলব তিনি গত পাঁচ থেকে ছয় বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে উন্নত ক্রিকেটার হয়ে উঠবেন। সাকিব যখনই বাইরে চলে যাবেন তখন সেই জায়গা নিতে মিরাজ প্রস্তুত। আমি মনে করি, সে তার ব্যাটিংকে উন্নত করেছে এবং স্পষ্টতই তার বোলিং সবসময়ই ভালো। আমি মনে করি, সে তার ব্যাটিংয়ে উন্নতি করেছে এবং মাঠেও সে একজন দুর্দান্ত ফিল্ডার।'

ভারতের মাটিতে টাইগার ব্যাটারদের চিন্তার কারণ হতে পারেন রবিচনন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এই দুই বোলারের কথা মাথায় রেখেই অনুশীলন করেছেন মুশফিক-লিটনরা। এই বিষয়ে হাথুরু বলেছেন, 'আমার মনে হয়, ফ্লাইটে ভারতে যাওয়ার পথে মুশফিক আমাকে তার পরিসংখ্যানের কথা বলেছিল। ভারতের মাটিতে তার গড় ৫৫ ৬ এর ওপরে। সে একজন অসাধারণ খেলোয়াড় এবং দীর্ঘদিন ধরে নিজেকে যেভাবে প্রস্তুত করেছে, সেটি আমি কাউকে নিতে দেখিনি। আমি যাকে দেখিনি তিনি সম্ভবত শচীন টেন্ডুলকার বা এরকম কিছু। আমি তার সম্পর্কে যেসব রিপোর্ট পড়েছি, মুশফিক সেরকমই একজন পেশাদার, ক্রিকেটের ক্ষেত্রে পুরোপুরি পেশাদার।'

পাকিস্তান সিরিজের আগে দলটির বিপক্ষে টেস্টে জয়হীন ছিল বাংলাদেশ। ভারতের ক্ষেত্রেও তাই। এখন পর্যন্ত ১৩ টেস্ট খেলে টাইগার বাহিনী একটি ম্যাচেও জয় তুলে নিতে পারেনি। তবে এবার সেই যাত্রায় দলকে নিয়ে ভিন্ন কিছু ভাবছেন কোচ হাথুরুসিংহে। পাকিস্তানের মতো ভারতের বিপক্ষেও ঐতিহাসিক জয় তুলে নেওয়ার বিষয়ে তিনি আশাবাদী।

তিনি বলেছেন, 'এটিই সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ভালো দল যা আমার আগে এবং এবারের সময়ের মধ্যে সেরা। আমরা কয়েকটি ভালো ব্যাচ পেয়েছি। আমাদের কাছে ভালো ফাস্ট বোলার আছে। আবার আমরা সত্যিই অভিজ্ঞ স্পিন আক্রমণ পেয়েছি সঙ্গে ব্যাটিংও। দুটি কারণে আমরা এখন কিছুটা এগিয়ে। একটি হলো আমাদের দুই স্পিনার সাকিব ও মেহেদী সত্যিকারের ব্যাটার যারা টেস্ট সেঞ্চুরি পেয়েছে। দ্বিতীয়টি হলো আমাদের দুই উইকেটরক্ষক লিটন দাস এবং মুশফিক আমাদের প্রধান ব্যাটার। তাই এই সিরিজে আমাদের দলের ভারসাম্য সত্যিই ভালো। এটি আসলে আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস দেয় এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটের বার্তা দেয়।'


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের