নিজস্ব প্রতিবেদন ১৫ ডিসেম্বার ২০২৪ ১২:১৭ পি.এম
ছবি: সংগৃহীত
শেষ ওভারে দরকার ২৭ রান। সালমান হোসেন ক্রিজে। বরিশালের টিম ম্যানেজমেন্টও হয়ত ভাবতে পারেনি এখান থেকে ম্যাচ বের করে আনা সম্ভব ২২ বলে ২৬ রান করা সালমান হোসেনের জন্য। কিন্তু বরিশালের উইকেটরক্ষক ব্যাটার খেললেন মনে রাখার মতো এক ওভার। শেষ ওভারে দুই ডট বলের পরেও তুললেন ২৭ রান। এনসিএল টি-টোয়েন্টিতে চট্টগ্রামকে দারুণ এক ম্যাচে ৫ উইকেটে হারাল বরিশাল।
শেষ ওভারটা করতে এসেছিলেন ইফরান হোসেন। শুরুর বলটাই ডট। পরের বলে পয়েন্টের ওপর দিয়ে ছয়। পরের বলটায় সালমান ছয় হাঁকালেন মিড উইকেটের ওপর দিয়ে। ওভারের চতুর্থ বলে কাভার অঞ্চল দিয়ে চার। ১৬ রান উঠেছিল ৪ বলে। শেষ দুই বলে দরকার ৯ রান। ওভারের পঞ্চম বলে ফের ছক্কা। তবে এবারে চট্টগ্রামের ইফরান করলেন নো বল।
ফ্রি হিটের বাড়তি বলটায় রান নিতে পারেননি সালমান হোসেন। শেষ বলে চার মেরেই অবশ্য নিশ্চিত করলেন দলের জয়। ২৮ বলে সালমানের ইনিংস থামল ৫৩ রানে। ম্লান হয়ে গেল তামিম ইকবালের ৫৪ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস।
তামিম ইকবালের সঙ্গে বরিশাল এবং চট্টগ্রাম– দুই বিভাগেরই স্মৃতি আছে দারুণ। বরিশালের ফ্র্যাঞ্চাইজিতে বিপিএল খেলেছেন তামিম। গত আসরের শিরোপাটাও এনে দিয়েছেন ফরচুন বরিশালকে। আবার তামিম নিজে চট্টগ্রামের ছেলে। এনসিএলে চট্টগ্রামের হয়ে আজকের ইনিংসটাই বলতে গেলে গড়ে দিয়েছে দলের ভিত্তি। শেষ পর্যন্ত তার দলের স্কোর ১৮২।
বরিশালের হয়ে শুরুটা দারুণ করেছিলেন ইফতেখার হোসাইন ইফতি। ৩৯ বলে ৫৬ রানের ইনিংসে ১০ ওভারেই ৭৯ রান জমা করে তারা। কিন্তু এরপর আর কেউই সেভাবে জ্বলে উঠতে পারেননি। মঈন খান ১৬ বলে ২৬ রান করে ম্যাচ রেখেছিলেন নাগালের মাঝে। তবে শেষটা করেছেন সালমান তার ওই এক ওভারের ঝড়ে।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের