শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

শেখ হাসিনার বিরুদ্ধে যুবলীগ কর্মীর মামলা

নিজস্ব প্রতিবেদন ২০ নভেম্বার ২০২৪ ০৩:৪১ পি.এম

শেখ হাসিনার বিরুদ্ধে যুবলীগ কর্মীর মামলা ছবি: সংগৃহীত

এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন এক যুবলীগ কর্মী। এতে শুধু হাসিনাই নন, মামলার আসামি হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮৭ জন।

যুবলীগের কর্মী হয়ে হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

বুধবার (২০ নভেম্বর) শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার বিষয়টি জানাজানি হয়। এর আগে সোমবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন নগরের নন্দনকাননের বাসিন্দা কফিল উদ্দিন।

পরে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী নূরে খোদা।

কফিল উদ্দীন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে। শুধু তাই নয়, গ্রেপ্তার হয়ে কারবাসও করেছেন একাধিকবার।

অনুসন্ধানে জানা যায়, বাদী কফিল নিজেও বিভিন্ন মামলার আসামি। তার বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় অস্ত্র, মাদকসহ ৩টি মামলা এবং আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। এ ছাড়া গ্রেপ্তার হয়ে একাধিকবার কারাগারেও গেছেন তিনি।

রাজনীতিতে চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় নেতৃত্বদানকারী যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত তিনি। কফিল নগরের নন্দনকানন এলাকায় একটি থাই অ্যালুমিনিয়ামের দোকানে চাকরি করেন।

এদিকে পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ১০ নভেম্বর কোতোয়ালি থানায় কফিলসহ ২৭৮ জনকে আসামি করে মামলা করেন মো. রাইয়ান নামের এক যুবক। অথচ এমন একজন আসামি খোদ নিজে দলীয় প্রধান শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন ও ২৬ পুলিশ কর্মকর্তাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এতে বিস্মিত হয়েছেন অনেকেই।

তার করা মামলায় মামলার অন্য আসামিরা হলেন- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক সংসদ সদস্য এমএ মোতালেব, মজিবুর রহমান, জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ, পিবিআইয়ের সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, ডিবির প্রধান হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার, সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ওসি ওবায়দুল হক, নেজাম উদ্দিন, মোহাম্মদ মহসীন, জাহিদুল কবির, এসআই বোরহান উদ্দিন, খাজা এনাম এলাহীসহ ২৬ পুলিশ কর্মকর্তা।

এ ছাড়া নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ, ওয়াসিম উদ্দিন, মোবারক আলীকেও আসামি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, ৪ আগস্ট নগরের নিউমার্কেট গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন কফিল। ওই দিন আসামিদের কয়েকজনের নির্দেশে ও পরিকল্পনায় বাকি আসামিরা গুলি করেন। ককটেল বিস্ফোরণও ঘটান। এতে তিনি হাতে আঘাত পান। ঘটনার পর হাসপাতালে ভর্তি হন। এতে আরও উল্লেখ করা হয়, ঘটনায় জড়িত আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও সুস্থ হতে সময় লাগায় মামলা করতে দেরি হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর

news image

পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে

news image

কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি

news image

ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর

news image

দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

news image

যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম

news image

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার

news image

ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার

news image

৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার

news image

৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত

news image

শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের

news image

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর

news image

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার

news image

খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার

news image

জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন

news image

মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান

news image

সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ

news image

আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার

news image

১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

news image

প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ

news image

সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

news image

‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

news image

৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা

news image

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ

news image

ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

news image

আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন

news image

আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন

news image

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র

news image

পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম

news image

মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ