নিজস্ব প্রতিবেদন ২০ নভেম্বার ২০২৪ ০৩:২৪ পি.এম
ছবি: সংগৃহীত
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন, "অন্তর্বর্তীকালীন সরকারকে কোনও অবস্থাতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। জননেতা তারেক রহমানের ঠিকানা বিদেশে নয়, বাংলাদেশে।"
বুধবার (২০ নভেম্বর) চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভাটি হাজীগঞ্জের একটি চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আনোয়ার হোসেন খোকন বলেন, "তারেক রহমান বাংলাদেশে ফেরার জন্য ব্যক্তিগত প্রস্তুতি সম্পন্ন করেছেন। তবে আইনগত জটিলতাগুলো, যা শেখ হাসিনার অবৈধ সরকার সৃষ্টি করেছে, তা সমাধান করতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, অনতিবিলম্বে এ বিষয়ে প্রক্রিয়া সম্পন্ন করুন, যাতে তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরতে পারেন।"
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "কেউ এমপি হবে, মন্ত্রী হবে, বা এম্বাসেডর হবে—এমন কোনও শখ আমার নেই। আমার স্বপ্ন হলো আপনাদের ভাই হিসেবে পাশে থাকা। কাউকে অসম্মান করে নিজে সম্মান পাওয়া যায় না। আমাদের দল যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই কাজ করতে হবে।"
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, যুবদল নেতা সাইফুল করিম মিনার, তাজুল ইসলাম সুমন, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন খোকন, ফখরুল ইসলাম পাটোয়ারী ও আমিমূল এহসান হৃদয়।
হাজীগঞ্জ উপজেলা বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল বাসার, আহসান কলিম, মনির হোসেন সর্দার, কাজী জসিম উদ্দিন, ইয়াসিন আরাফাত অনিক, মিজানুর রহমান, দিলদার হোসেন কেসলু, সালাউদ্দিন আহমেদ ফারুক, টিপু সুলতান জমিদার।
সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, শাখাওয়াত হোসেন, আজাদ কাশারি, জহির হোসেন ও বাবু সরদার।
মতবিনিময় সভায় আনোয়ার হোসেন খোকন দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার