নিজস্ব প্রতিবেদন ০৫ নভেম্বার ২০২৪ ০১:৫৬ পি.এম
ছবি: সংগৃহীত
পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলচ্চিত্র জগতে পা রেখেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন দেশ, দেশের বাইরেও। নিজের প্রথম ছবি ‘সাবা’ দিয়ে টরন্টো, বুসানের মতো আন্তর্জাতিক সিনেমা উৎসব দাপিয়ে এসেছেন। এবার মেহজাবীন ভক্তদের জন্য এল আরও এক সুখবর! শোনা যাচ্ছে, অভিনেত্রীর দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ যাচ্ছে মিশরে।
খবরটি জানিয়ে মেহজাবীন এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রিয় মালতী সম্মানজনক কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ বিশ্ব প্রিমিয়ারের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। যা এই নভেম্বরের মাঝামাঝি সময়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হবে। কখনও ভাবিনি যে বাংলাদেশের ওপর ভিত্তি করে তৈরি গল্প আন্তর্জাতিক মঞ্চে এতটা প্রাসঙ্গিক হবে। এটি আমাদের টিমের জন্য একটি বিশাল সাফল্য।’
দেশে মুক্তি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘বিশ্ব প্রিমিয়ারের পর আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের দর্শকদের জন্যও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। যেমন আপনারা সবসময় আমার পাশে ছিলেন আমার প্রতিটি কাজে, প্রিয় মালতী মুক্তির সময়ও আপনাদের সবাইকে পাশে চাইব।’
জানা গেছে, কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি লড়বে ‘গোল্ডেন পিরামিড’ পুরস্কারের জন্য। ‘প্রিয় মালতী’ ছাড়াও এ বিভাগে এখন পর্যন্ত ১৫টির মতো ছবির নাম দেখা গেছে।
মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে হয়েছে এই সিনেমার শ্যুট। ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে দৃশ্য।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া