নিজস্ব প্রতিবেদন ১৯ নভেম্বার ২০২৪ ১২:১৯ পি.এম
ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে অভিনেতা জোভানের বিপরীতে কাজ করেছেন তিনি।
ছোট পর্দায় অভিষেকের পর থেকেই মালাইকার মাঝে মেহজাবীনের ছায়া খুঁজে পাচ্ছেন ভক্তরা। অনেকেই দুই বোনের চেহারা ও কণ্ঠেও বেশ মিল পাচ্ছেন।
বিষয়টি নিয়ে মালাইকা বলেন, ‘অনেকেই বলে আপুর সঙ্গে আমার চেহারা ও কণ্ঠের মিল রয়েছে। বিষয়গুলো আমি নিজেও খুব উপভোগ করি। তবে আমার নিজের কাছে কখনো আপুর সঙ্গে চেহারা ও কণ্ঠের মিল মনে হয়নি।’
তবে দুই বোনকে নিয়ে দর্শকদের কনফিউজড হওয়ার বিষয়টি উপভোগ করেন মালাইকা। তিনি বলেন, ‘আমার মজা লাগে, দর্শকরা কনফিউজড হয়। দুজনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে। সেসব মন্তব্যও পড়ি। আমার কাছে ভালোই লাগে পুরো বিষয়টা।’
অভিনয় ক্যারিয়ারে মেহজাবীনকে টপকে যেতে পারবেন কি না, এমন প্রশ্নে মালাইকা বলেন, ‘এটা তো কোনো প্রতিযোগীতা না যে আমাকে ছাড়িয়ে যেতে হবে। আমি অভিনয় করতে এসেছি, নিজের কাজটা করে যাব। আপুও তার কাজটাই করবে।’
এর আগে প্রথম নাটকে জোভানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে মালাইকা বলেন, ‘জোভান ভাইয়ার সঙ্গে কাজ করতে ভালো লেগেছে। তিনি অনেক সার্পোটিভ ফ্রেন্ডলি। শুটিংয়ের সময় কিছু ভুল হলে বুঝিয়ে দিত। পাশাপাশি অনেক মোটিভেট করেছে।’
নাটকে অভিনয় প্রসঙ্গে মালাইকার ভাষ্য, ‘প্রথমে আমি জানতাম না নাটক অভিনয় করবো। হঠাৎ আপু (মেহজাবীন) একদিন বলে তুমি নাটকে অভিনয় করবে, শুট করার আগের দিন আমি স্ক্রিপ্ট পেয়েছিলাম। আপু বলেছিল তুমি মুখস্থ করবা।’
মালাইকার কথায়, ‘এখন অভিনয় জগতে এসেছি প্রথম কাজটা দেখি তারপরে যদি আমার নিজের কাছে ভালো লাগার পাশাপাশি দর্শকদের ভালো লাগে তাহলে অভিনয় জগতে কাজ করবো।’
শেষে তিনি বলেন, নাটকে অভিনয় করার সময় মনে হয়েছে, ‘সহজে অনেকটা সময় চলে গেছে। তেমন একটা কষ্ট বা কিছুই মনে হয়নি। আমার জন্য সবাই দু’আ করবেন যেন বড় হতে পারি আরও ভালো কাজ করতে পারি।’
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া