শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

শীতকাল আসছে, শিশুদের জ্বর-সর্দিকাশি থেকে দূরে রাখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদন ০৪ নভেম্বার ২০২৪ ০২:৫৮ পি.এম

শীতকাল আসছে, শিশুদের জ্বর-সর্দিকাশি থেকে দূরে রাখবেন যেভাবে ছবি: সংগৃহীত

সারাদেশে বইছে শীতের আগমনী বার্তা। শীতের সময় বয়স্কদের পাশাপাশি বাড়ির ছোটদেরও প্রয়োজন বিশেষ যত্নের। এ সময় সামধান সাবধানতা অবলম্বন না করলেই নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে শিশুরা। তাই শীতে আপনার শিশুকে সুস্থ রাখতে যেসব উপায় অবলম্বন করতে হবে।

ভোরের সময় বেশি শীত অনুভূত হয়। তাই সে সময় ফ্যানের স্পিড কম করে ছোটদের গায়ে ও গলায় অবশ্যই হালকা চাদর চাপা দিয়ে দিন। তবে খেয়াল রাখতে হবে বাচ্চা যেন ঘেমে না যায়। পরে ঘাম থেকে আবার ঠান্ডা লাগতে পারে। ভোরের সময় ঘরের জানালা বন্ধ করে রাখুন। রোদ উঠলে খুলে।

এই সময় শীতের শাকসবজি যেমন- বাঁধাকপি, ফুলকপি, শিম জাতীয় সবজির তরকারি প্রত্যেকের বাড়িতেই তৈরি করা। তবে এ ক্ষেত্রে বাচ্চাদের রাতের খাবারে এ ধরনের সবজি এড়িয়ে চলা উচিত। বিশেষত সাত বছরের নিচে যাদের বয়স। অনেক সময় এই ধরনের সবজি খেয়ে পেটগরম, বদহজম হতে পারে।

এই সময় বাতাসে আর্দ্রতা কমে যায়। এসময় ভালো ব্র্যান্ডের বেবি অয়েল বা ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। পাঁচ বছরের কম বয়সের বাচ্চাদের ত্বকে কোনওকিছু ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ছোটদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়িয়ে তোলার জন্য রোজ ভিটামিন সি যুক্ত ফল-যেমন, কমলালেবু, পাতিলেবু, আমলকী খাওয়ান। ছোটখাটো সর্দি-কাশির মতো সমস্যা এতে প্রতিরোধ হবে।ঠান্ডা লেগে জ্বর এলে প্যারাসিটামল ছাড়া অন্য কোনও ওষুধ খাওয়াবেন না। দু-দিনের বেশি জ্বর থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। জ্বরে মুখে অরুচি হলে বাচ্চা যা খেতে চায় তাই দিন, তবে তেল-ঝাল-মশলা বেশি পরিমাণে খাওয়াবেন না। মুখরোচক কিছু খেতে চাইলে বাড়িতে বানিয়ে দিন। যেমন, স্টাফড পরোটা, এগরোল, স্যান্ডউইচ, চিঁড়ের পোলাও বাচ্চাকে দেওয়া যেতে পারে।

সর্দি-কাশি-গলা ব্যথা হলে বাচ্চাকে স্কুলে না পাঠানোই ভালো। এর থেকে অন্য বাচ্চাদের মধ্যে রোগ ছড়িয়ে যেতে পারে। তবে বিশেষ ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিশাখাপত্তনমে কয়েকদিন

news image

প্রতিদিন ব্ল্যাক কফি খেলে যা ঘটবে

news image

কিডনি সুস্থ রাখার ৫টি সহজ উপায়

news image

ইউরিক অ্যাসিড কমাতে প্রতিদিন খান এই পুষ্টিকর ড্রাই ফ্রুটস

news image

খালি পেটে যেসব খাবার খাওয়া বিপজ্জনক

news image

খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা

news image

অজান্তেই ফুসফুসের ক্ষতি করছে যে অভ্যাসগুলো

news image

অফিস সিনড্রোম কাটাবেন যেভাবে

news image

যে ৩ ধরনের খাবার অতিরিক্ত খেলে কমতে পারে আয়ু

news image

সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কি না বুঝবেন যেভাবে

news image

দাঁড়িয়ে পানি পান করলে যা ঘটে

news image

কখন গোসল করা ঘুম ও স্বাস্থ্যের জন্য উপকারী

news image

পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি?

news image

প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে

news image

চা-য়ে চিনির বিকল্প হতে যে ৫টি জিনিস!

news image

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এড়িয়ে চলবেন যে খাবারগুলো

news image

অতিরিক্ত গ্রিন টি খেলে যা হতে পারে

news image

গাজর খেলে যে গুরুতর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায়

news image

মাত্র ৪ সপ্তাহে চিনি ছাড়লে শরীরে যে পরিবর্তন আসতে পারে

news image

শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা

news image

প্রাকৃতিক মিষ্টি চাইলে খেজুরই সেরা

news image

প্রতিদিন যে কারণে খাবেন 'শসার সালাদ'

news image

সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেলে যা হবে!

news image

চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো খেলেই বিপদ

news image

যে কারণে খাওয়ার সাথে সাথে পানি পান করে ভুল করছেন

news image

কোলন ক্যান্সার প্রতিরোধে ৪টি সুপার সবজি

news image

সুস্থ থাকতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি

news image

স্বাস্থ্যকর খাবার খেলেও কেন হয় হজমের সমস্যা?

news image

প্রতিদিন একটি পেঁপে, স্বাস্থ্যকর অন্ত্রের চাবিকাঠি

news image

সিলিন্ডার বিস্ফোরণ রোধে সাতটি জরুরি নিয়ম