নিজস্ব প্রতিবেদন ২৯ অক্টোবার ২০২৪ ০৫:৪২ পি.এম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে দিনেদুপুরে ছাত্রলীগ কর্মী আফতাব উদ্দিন তাহসিনকে (২৬) গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) শুনানি শেষে চট্টগ্রাম দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া দুজন হলো– হেলাল (৩৫) ও ইলিয়াছ হোসেন অপু (২৭)। তাদের মধ্যে হেলালের তিন দিন এবং অপুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ও চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম জানান, চান্দগাঁওয়ে চাঞ্চল্যকর তাহসিন হত্যা মামলায় গ্রেপ্তার হেলাল ও অপুর ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে হেলালের তিন দিন এবং অপুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ জানিয়েছে, গত ২৫ অক্টোবর দুপুরে রাউজান থানার মদের মাল এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় জড়িত ইলিয়াছ হোসেন অপুকে পাঁচলাইশ থানার হাদুমাঝিপাড়া এলাকা থেকে ওইদিন বিকেলে গ্রেপ্তার করা হয়।
নিহত আফতাব উদ্দিন তাহসিন চান্দগাঁও থানার হাজিরপুলের মোহাম্মদ মুসার ছেলে। স্থানীয় ছাত্রলীগের এই কর্মী নগরের ওমর গনি এমইএস কলেজের ছাত্র ছিলেন। তবে ছাত্রলীগের কোনো পদে ছিলেন না। পাশাপাশি ইট ও বালুর ব্যবসা করতেন।
গত ২১ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে নগরের চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ তার বাহিনীর সদস্যদের নিয়ে মাইক্রোবাসে এসে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাহসিনের মৃত্যু হয়। ঘটনার সময়ে আশপাশে লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেননি। এ ঘটনায় তাহসিনের বাবা চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন।
ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদ চট্টগ্রামের বহদ্দারহাটে আট ছাত্রলীগের নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা মামলার আসামি শিবির ক্যাডার সাজ্জাদের অনুসারী। শিবির ক্যাডার সাজ্জাদ ভারতে পলাতক থাকলেও তার হয়ে কাজ করেন বুড়ির নাতি সাজ্জাদ। সাজ্জাদ একাধিক হত্যার মামলার আসামি। সম্প্রতি অক্সিজেন এলাকায় ডাবল মার্ডার মামলার আসামিও ছোট সাজ্জাদ।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা