শনিবার ২৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

‘পদত্যাগপত্র না দিলে রাষ্ট্রদ্রোহিতার মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড চাই; মামুনুল হক

নিজস্ব প্রতিবেদন ২৪ অক্টোবার ২০২৪ ০৪:২৮ এ.এম

‘পদত্যাগপত্র না দিলে রাষ্ট্রদ্রোহিতার মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড চাই; মামুনুল হক ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছেন। তিনি পদত্যাগপত্র দিয়েছেন কি দেন নাই, এখন শুরু হয়েছে সেই বির্তক। যদি পদত্যাগ পত্র না দিয়ে থাকেন, তাহলে দেশকে অরক্ষিত রেখে প্রধানমন্ত্রীর চেয়ারকে কলঙ্কিত করার কারণে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তার মৃত্যুদণ্ড চাই।’

বুধবার (২৩ অক্টোবর) রাতে ভোলা জেলা পরিষদ চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা আয়োজিত জনশক্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


মামুনুল হক বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে শেখ হাসিনার মতো ভীরু কোনো নেতা নেই। এমনভাবে তিনি দেশ ছেড়ে পালালেন, কোনো নেতার কথাও ভাবেন নাই। ভেবেছেন শুধু পরিবারের কথা।’ মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, ‘১৬টা লাগেজ নিয়ে হেলিকপ্টারে উঠে যাদের পক্ষে এজেন্ডা বাস্তবায়ন ও বাংলাদেশকে বিভক্ত করার জন্য ইজারা দিয়ে আরেকটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করার রাজনীতি করেছিলেন তিনি। যাদের সেবা দাসী ছিলেন তাদের কাছেই তিনি আশ্রয় নিলেন। এরপরও আওয়ামী লীগের লোকেরা কোন মুখে নেত্রীর কথা বলেন? যদি নূন্যতম লজ্জা থাকত তাহলে অনন্ত শেখ হাসিনার কথা উচ্চারণ করতে পারতেন না। অথচ ক্ষমতা ছাড়ার ৫ দিন আগেও বলেছেন শেখ হাসিনা পালান না।’


তিনি বলেন, ‘বাংলার হাজার বছরের ইতিহাসে একবার গৌর গোবিন্দ পালিয়েছিল। হাজার বছর পরে আরেকবার শেখ হাসিনা পালাল। আর কোনো নেতা এভাবে দেশ ছেড়ে, দল ছেড়ে পালান নাই। শেখ হাসিনা এসেছিলেন এ দেশটাকে ধ্বংস করার জন্যই।’


মো. মামুনুল হক অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে বলব ক্ষমতার মসনদকে শেখ হাসিনার মতো বাপ-দাদার তালুক মনে করবেন না। এটাকে জনগণের পক্ষ থেকে প্রদত্ত আমানত মনে করেন। জনগণ আপনাদের এখনও ভালোবাসে, আপনাদের ওপর আস্থা রেখেছে। যে কোনো সংকটে এদেশের আলেম সমাজসহ জনগণ আপনাদের নিরাপত্তা দেয়ার জন্য রাজপথে নেমে আসতে প্রস্তুত রয়েছে।’


তিনি বলেন, ‘সংকট মোকাবেলায় আপনারা কোনো পক্ষকে অবহেলা করবেন না। সবাইকে কাছে টেনে নিন। প্রতিটি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত গ্রহণ করুন। দ্রুত রোডম্যাপ প্রকাশ করুন।’


বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা উত্তরের আহবায়ক মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত জালালি, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা সাখাওয়াতুল্লাহ আমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার