নিজস্ব প্রতিবেদন ২১ অক্টোবার ২০২৪ ০৩:১৫ এ.এম
ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান নেই। বেশ বড় নাটকীয়তার পরেই বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ‘পঞ্চপান্ডব’ যুগের শেষ নিদর্শন বলতে গেলে এখন মুশফিকুর রহিম। ব্যাট হাতে টাইগার ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ নাম তিনিই। সাকিবের না থাকায় মিডল অর্ডারে মুশফিকের ওপর চাপ কিছুটা হলেও বাড়বে সেটা সত্য।
চাপ বাড়বে তাইজুল ইসলামের ওপরে। বাংলাদেশের ক্রিকেটে টেস্ট স্পেশালিস্ট স্পিনার বনে যাওয়া তাইজুলকে সাকিবের অনুপস্থিতিতে স্পিন বিভাগের নেতৃত্বটা দিতেই হচ্ছে। ভারতের বিপক্ষে সুযোগ পুরোদমে না পেলেও মিরপুর টেস্টে তার থাকা অনেকটাই নিশ্চিত।
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে মুশফিকুর রহিম আর তাইজুল ইসলাম দুজনকে নিয়ে তাই বাড়তি কিছুটা নজর রাখতেই হলো। আর দুজনেই সিরিজের এই টেস্টে পাচ্ছেন নিজেদের নামে বেশকিছু রেকর্ড গড়ার সুযোগ।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে আর ৩৯ রান দরকার মুশফিকুর রহিমের। দেশের ইতিহাসে সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক মুশফিক টেস্ট ক্যারিয়ারে করেছেন ৫ হাজার ৯৬১ রান।
মুশফিকুর রহিমের ক্রিকেট ক্যারিয়ারের বড় অর্জনটা এসেছে মিরপুরের মাঠে। টেস্ট ক্যারিয়ারে এই মাঠে করেছেন ৪ হাজার ৯৫৬ রান। আর ৪৪ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ভেন্যুতে ৫ হাজার পূরণ করবেন মুশফিক।
সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে ৪ উইকেট দরকার তাইজুল ইসলামের। টেস্ট ক্যারিয়ারে টাইগার ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল। বর্তমানে তার উইকেট সংখ্যা ১৯৬।
এছাড়া সাকিবকে (১৬৩) ছাড়িয়ে বাংলাদেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি হতে ৭ উইকেট দরকার তাইজুলের (১৫৭)। এর মাঝে ৩ উইকেট পেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারবেন এই অফ-স্পিনার।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের