নিজস্ব প্রতিবেদন ১৪ সেপ্টেম্বার ২০২৪ ১২:২৮ পি.এম
ছবি: সংগৃহীত
টানা চার মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন। তবে ১৬ বছর সভাপতির দায়িত্ব পালনের পর বাফুফে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন তিনি।
বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী আসন্ন ২৬ অক্টোবর হতে যাওয়া বাফুফে নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানান দেশের ফুটবলের অন্যতম বড় এই তারকা।
কাজী সালাউদ্দিন বলেন, ‘আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যে এমন সুযোগ আমার জীবনে এসেছে। এখন বাফুফের যে নির্বাচন আসছে, ২৬ অক্টেবরে; আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্য এসেছি।’
যদিও কয়েক দিন আগে আসছে নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছিলেন তিনি। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিজের অবস্থান থেকে সরে এসেছেন কাজী সালাউদ্দিন। বাফুফে সভাপতির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পারিবারিক চাপে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন তিনি।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শনিবার (১৪ সেপ্টেম্বর) বাফুফে ভবনে দেখা মিলল সালাউদ্দিনের। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর আর বাফুফে কার্যালয়ে আসেননি তিনি। তবে শনিবার হুট করেই হাজির হন দেশের ফুটবলের এ কর্তা।জানা যায়, আসন্ন ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতে পারেন তিনি। ২০০৮ সালে প্রথমবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর টানা ১৬ বছর ধরে দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন।
এর আগে বেশ কয়েকবার নির্বাচন না করার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত অংশ নেন নির্বাচনে। বেশ আগে থেকে ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে তার পদত্যাগের দাবি ওঠে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আরও জোরালো হয় সে দাবি। তবে সে দাবিকে পাত্তা না দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান কাজী সালাউদ্দিন। তবে এখন ঘোষণা দিলেন বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের