নিজস্ব প্রতিবেদন ১৭ অক্টোবার ২০২৪ ০৪:৫৯ পি.এম
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব বলেছেন, শেখ হাসিনা কখনো বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেননি। তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি করেছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, আওয়ামী লীগকেও ধ্বংস করেছেন। তিনি এমন একজন নেতা যিনি ছাত্র-জনতার বিপ্লবের মুখে নেতাকর্মীদের বিপদে ফেলে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় লিফলেট বিতরণকালে নিরব এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, তেজগাঁও থানার আহ্বায়ক মোহাম্মদ আলী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনছুর খান দিপক, ছাত্রদল নেতা ভিপি সোলায়মান, হোসেন সৈকত প্রমুখ।
সাইফুল আলম নিরব বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে জনরায়ে, জনগণের ইচ্ছায়। কিন্তু যতই দিন যাচ্ছে, আমরা ধীরে ধীরে হতাশ হচ্ছি! ড. মুহাম্মদ ইউনূস দেশের কৃতি সন্তান, বিশ্বব্যাপী তার পরিচিতি। তিনি বিদেশে বাংলাদেশের ফেস, তার চেয়ে যোগ্য ব্যক্তি আমরা এই মুহূর্তে পেতাম না। তিনি ক্ষমতায় থাকতেও চান না; আগেও তাকে অফার করা হয়েছিল, থাকেননি। এখনো যে তিনি খুব এনজয় করছেন, তা মনে হয় না। কিন্তু একটা কথা আমার বলতে হচ্ছে, তার টিম সিলেকশনটা ঠিক হয়নি। তিনি যাদের সঙ্গে নিয়েছেন, তাদের অনেকের আজীবন ক্ষমতায় থাকার ইচ্ছা আছে। হয়তো প্রকাশ করতে পারেন না, কিন্তু ভাব-ভঙ্গিতে এমনই মনে হয়।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করবেন, নাগরিক প্রত্যাশা তত তাড়াতাড়ি পূরণ হবে। এই কাজটা করতে পারলে জাতি আপনাদের স্মরণে রাখবে। ইতিহাসে আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার