নিজস্ব প্রতিবেদন ১০ অক্টোবার ২০২৪ ০২:০৮ পি.এম
ছবি: সংগৃহীত
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ সকালে বনানীর কাঁচাবাজার পরিদর্শনে আসে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। এ টিম বাজারে প্রবেশের সঙ্গে সঙ্গে সবজি, মাংস ও ডিমের দোকানে মূল্য তালিকা ঝুলতে দেখা যায়।
মনিটরিং টিমের সঙ্গে ঘুরে দেখা যায়, সবকিছুর দামই অন্যান্য বাজারের তুলনায় কম। কিন্তু মন্ত্রণালয়ের এ টিম চলে যাওয়ার পরই আবারও সবকিছুর দাম আগের অবস্থায় ফিরে যায়।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের সমন্বয়ের টিম মনিটরিং আসে। মনিটরিং টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সুলতানা আক্তার। টিমে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মাগফুর রহমান।
কাঁচাবাজার মনিটরিংয়ের সময় দেখা যায়, ব্যবসায়ীরা গরুর মাংস ৭৫০ টাকা, খাসি ১ হাজার টাকা, ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজি, সোনালী ২৮০ টাকা কেজি, ডিম ১৬০ টাকা ডজন, আলু ৫৫ টাকা কেজি, কাঁচামরিচ ২৮০ টাকা কেজি, দেশি পেঁয়াজ ১২০ টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি করছেন। এছাড়া প্রতিটি দোকানে মূল্য তালিকা টানিয়ে রেখেছেন। মন্ত্রণালয়ের টিম যতক্ষণ বাজারে অবস্থান করছিল ততক্ষণ এ দামেই পণ্য বিক্রি করেন ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখ যায়, মনিটরিং টিম চলে যাওয়ার পর সবকিছুর দাম বেড়ে যায়। ৭৫০ টাকার গরুর মাংস হয়ে যায় ৭৮০ টাকা, ২০০ টাকার ব্রয়লার মুরগি হয়ে যায় ২১০ টাকা, ২৮০ টাকার সোনালী মুরগি হয়ে যায় ৩০০ টাকা, ৫৫ টাকা কেজির আলু হয়ে যায় ৬০ টাকা, ১১০ টাকার পেঁয়াজ হয়ে যায় ১২০ টাকা এবং ২৮০ টাকার কেজির কাঁচামরিচ হয়ে যায় ৩০০ থেকে ৩২০ টাকা।
সবজি ব্যবসায়ী মুরাদ বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের টিম আসলে দাম তালিকা অনুযায়ী নিতে হয়। তা না হলে তারা জরিমানা করবে। কিন্তু মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী সবজি বিক্রি করলে আমাদের লাভ হবে না। আমরা যেখান থেকে পাইকারি কিনি তারাই দাম বেশি রাখে। এখানে আমাদের কোনো দোষ নেই। সবার আগে পাইকারি সিন্ডিকেট ভাঙতে হবে। তা-নাহলে আমাদের খুচরা ব্যবসায়ীদের এখানে অভিযান করে কিছুই হবে না।
মনিটরিং টিমের অবস্থানের সময় এক সবজি বিক্রেতা বাণিজ্য মন্ত্রণালয়ের টিমকে বলেন, আমরা কারওয়ান বাজার থেকে সবজি কিনে আনি। তারা আমাদের রশিদ দেয় না। কারওয়ান বাজারের সিন্ডিকেট ভাঙেন আপনারা। আমাদের কোনো দোষ নেই। আমরা যেখান থেকে পাইকারি সবজি কিনি সেখানের সিন্ডিকেট ভাঙতে পারলে সব ঠিক হয়ে যাবে।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের টিমের প্রধান উপ-সচিব সুলতানা আক্তার ব্যবসায়ীকে বলেন, যেখান থেকে পণ্য কিনবেন সেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযানের কথা বলবেন। আপনাকে বলতে হবে, আমাদের বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের টিম মনিটরিং করে।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা