নিজস্ব প্রতিবেদন ১৩ সেপ্টেম্বার ২০২৪ ০৪:২৮ পি.এম
ছবি: সংগৃহীত
তরুণ মডেল সাদিকা রহমান মেঘলার রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন তার বোন রুকসানা।
রাজধানীর মিরপুরে বসবাস করতেন মেঘলা। সম্প্রতি গ্রামের বাড়ি নেত্রকোনায় বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয়েছে তার।
মেঘলার বোন রুকসানা গণমাধ্যমকে বলেন, আপু বাড়িতে আসার পর খুব হাসিখুশি ছিলেন। আমরা ভাই-বোনরা গতকাল (বৃহস্পতিবার) দুপুরে সবাই মিলে গল্প করে কাটিয়েছি। হঠাৎ করে আপু বলছিল খারাপ লাগছে। তখন তাকে আমরা গোসল করতে বলি। এরপর স্বাভাবিক ছিল। রাতে আপু জানায় তার পা জ্বালাপোড়া করছে। তার পায়ে আমরা তেল মালিশ করে দেই। এরপর পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে আপু চিৎকার করে। তখন আমার ভাইয়া তার কাছে যায়। সে কিছুটা কথা বলে আবার ঘুমিয়ে যায়। খানিক পর ভাইয়া দেখে আপু হাত-পা ছড়িয়ে শুয়ে আছে।
রুকসানা আরও বলেন, ভাইয়া আপুর হাত ধরে দেখে ঠাণ্ডা হয়ে আছে। কোনো সাড়া নেই। রাত ৩টায় নেত্রকোনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান আপু আর নেই। আব্বু দশ বছর আগে মারা গেছেন। আব্বুর ব্যবসা থেকে শুরু করে সব কিছু আপুই দেখত। সে কোনোদিন আমাদের আব্বুর অভাব বুঝতে দেয়নি। আপুর এই চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। বাদ জুমা আপুর দাফন সম্পন্ন হয়েছে। আমার আপু কোনো ভুল করে থাকলে আপনারা ক্ষমা করে দেবেন।
প্রকৃত নাম সাদিকা রহমান মেঘলা হলেও শোবিজে আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন আরাবি রহমান নামে। গত ১৪ জুলাই একটি বিদেশি কোম্পানির বিজ্ঞাপনে মডেল হিসেবে লাইট-ক্যামেরার সামনে দাঁড়ান মেঘলা।
তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল মেঘলার। ২-৩টি সিনেমায় কাজের কথা চূড়ান্ত হয়েছিল। ঢাকায় ফিরেই প্রস্তুতি পর্ব শুরু করতেন মেঘলা। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া