নিজস্ব প্রতিবেদন ০৩ অক্টোবার ২০২৪ ০৭:৩৮ এ.এম
ছবি: সংগৃহীত
শীর্ষস্থানীয় ক্রস-বর্ডার পেমেন্ট প্ল্যাটফর্ম প্রিয় পে’র পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যোগ দিয়েছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম।
বাংলাদেশের অন্যতম বৃহত্তম কোম্পানি পরিচালনার অভিজ্ঞতার আলোকে প্রিয় পে’র বৈশ্বিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।
শেহজাদ মুনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক সম্পন্ন করার পর ১৯৯৭ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ-এর মার্কেটিং বিভাগে যোগ দেন।
বিএটি বাংলাদেশ ছাড়াও তিনি বিএটি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও কাজ করেছেন।
২০১০ সালে বিএটির দক্ষিণ এশিয়া অঞ্চলের এরিয়া হেড অব মার্কেটিংয়ের জন্য বিএটি পাকিস্তানে যোগ দেন শেহজাদ। দীর্ঘ ১৬ বছর বিএটিতে সফল ক্যারিয়ারের পর তিনি বিএটি বাংলাদেশের ব্যববস্থাপনা পরিচালক (এমডি) নিযুক্ত হন। শেহজাদই ছিলেন বিএটি বাংলাদেশের প্রথম স্থানীয় এমডি এবং তিনি ১০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম বৃহত্তম বহুজাতিক কোম্পানিটি পরিচালনা করেছেন।
সিলিকন ভ্যালি-ভিত্তিক ফিনান্সিয়াল টেকনোলজি প্রতিষ্ঠান প্রিয় ইনক-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন বলেন, ‘শেহজাদ মুনিমের প্রিয় পে’র বোর্ডে যোগদান আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার অতুলনীয় নেতৃত্বদানের অভিজ্ঞতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি আমাদের বৈশ্বিক কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন নতুন গ্রাহকের কাছে উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে সহায়ক হবে।’
প্রিয় পে বিশ্বব্যাপী নিরাপদ, সহজ ও কার্যকর আর্থিক সেবা প্রদান করতে চায়। কর্পোরেট নেতৃত্বে শেহজাদ মুনিমের সাফল্য এবং উদীয়মান বাজার সম্পর্কে গভীর ধারণা প্রিয় পে’র প্রসার এবং প্রভাব বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন জাকারিয়া স্বপন।
এ বিষয়ে শেহজাদ মুনিম বলেন, ‘প্রিয় পে’র যাত্রার এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি যোগদান করতে পেরে রোমাঞ্চিত। বৈশ্বিক ক্রস-বর্ডার পেমেন্টে নেতৃত্বদানকারী পর্যায়ে পৌঁছার যে দৃষ্টিভঙ্গি প্রিয় পে’র রয়েছে, সে লক্ষ্যে পৌঁছাতে প্রিয় পে’র সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।’
সেপ্টেম্বরে রপ্তানি আয় কমেছে ৪.৬১ শতাংশ
সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার
আগামী বছরের শুরুতেই নতুন বেতনকাঠামো
সরকারি ক্রয়ে অনলাইনে দরপত্র বাধ্যতামূলক
আজ বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান
ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ওএসডি ৪৯৭১
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৯৫৩৮৪ টাকা
সোনার ভরি দাম নেমে দাঁড়াল ১,৯২,৯৬৯ টাকা
অগ্রিম রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে
সেপ্টেম্বরের ২২ দিনে এসেছে ২.০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে
বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস
আগস্টেও রাজস্ব আদায়ে বড় ঘাটতি
ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু
আবারও বাড়লো সোনার দাম
সেপ্টেম্বরের ১৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৭ কোটি ডলার
ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে জুলাইয়ে
চট্টগ্রাম বন্দরে ৪০ বছর পর নতুন ট্যারিফ বাড়ল ৪১ শতাংশ
বাংলাদেশ ব্যাংক এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল কেন
টানা দুই দিন সোনার সর্বোচ্চ দামের রেকর্ড
যমুনা ফিউচার পার্কে সাবু শপের নতুন আউটলেট উদ্বোধন
১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার
বৈদেশিক মুদ্রায় ঋণ, ওভারড্রাফট, গ্যারান্টি সংক্রান্ত নীতিমালা সংকলন করেছে বাংলাদেশ ব্যাংক
সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন নিয়ে এলো ফোরজি সিম সাপোর্টেড রিচার্জেবল রাউটার
বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেলো ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’
‘সুখী পথে পথে’ ক্যাম্পেইন-স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের নতুন উদ্যোগ
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন
মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপার্সন নির্বাচিত হলেন মিস উজমা চৌধুরী