নিজস্ব প্রতিবেদন ২৮ সেপ্টেম্বার ২০২৪ ০৫:১১ পি.এম
ছবি: সংগৃহীত
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুতে ঘটা অপ্রীতিকর ঘটনায় কর্মবিরতি শুরু করছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কর্মবিরতি শুরু করেন তারা। যদিও জরুরি সেবা চালু রয়েছে।
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে মো. জুনায়েদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। ওই শিশুটি নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে গত ২৪ সেপ্টেম্বর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়। শিশু জুনায়েদের মৃত্যুকে কেন্দ্র করে তার মা চিকিৎসককে লাঞ্ছিত করেন।
নিহত শিশুর মা সাথী আক্তার বলেন, আমার ছেলের অসুস্থতা বেড়ে যাওয়ায় ডাক্তারকে এসে দেখার জন্য অনুরোধ করি। ডাক্তার দুই ঘণ্টায়ও আসেনি। শেষে সবার চোখের সামনে ছেলেটা ছটফট করতে করতে মারা যায়। আমার ছেলে মারা যাওয়ার পরে ডাক্তার আসেন। তিনি এসে উত্তেজিতভাবে কথা বলেন। আমি প্রতিবাদ জানিয়ে তাকে জিজ্ঞেস করি, ছেলে মারা যাওয়ার পরে আসলেন কেন? এখন তারা আমার বিরুদ্ধে মামলা দিয়েছেন। মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছেন। আমার ছেলেও গেলো, মামলার আসামিও হলাম।
ইন্টার্ন চিকিৎসক আকিব জানিয়েছেন, চিকিৎসকদের ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা, রোগীর চিকিৎসাসেবায় বেড অনুযায়ী ভর্তির ব্যবস্থা ও অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছি। তারা যদি দাবি না মেনে নেন, তাহলে কঠোর আন্দোলন করা হবে।
এদিকে মারা যাওয়া শিশুর মাকে আসামি করে মামলা দায়ের করেছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, ইর্ন্টান চিকিৎসকরা বেশ কিছু দাবি জানিয়েছেন। আমরা সমন্বিতভাবে চেষ্টা করছি দ্রুত সমস্যার সমাধান করতে।
উল্লেখ্য, বর্তমানে হাসপাতালে ২২০ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন।
আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর
পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে
কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি
ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর
দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম
আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার
ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার
৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার
৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত
শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার
জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন
মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ
আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার
১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ
সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ
ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার
আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন
আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র
পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম
মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ