নিজস্ব প্রতিবেদন ২৫ সেপ্টেম্বার ২০২৪ ০৮:৩৯ এ.এম
ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডসহ নানা অপরাধে যেসব মামলা হচ্ছে এর বেশিরভাগই সুনির্দিষ্ট তথ্য-প্রমাণহীন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হত্যা বা ফোজদারি মামলার ক্ষেত্রে নূন্যতম নিয়ম-নীতি মানা হচ্ছে না এবং অনেক সময় মামলার পর বাদীকে খুঁজে পাওয়া যায় না বলেও অভিযোগ উঠেছে। ফলে এ নিয়ে নানা মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে।
অনেক আইনজীবী দাবি করেছেন, বেশিরভাগ মামলার বাদী আদালতে আসামিদের নামও বলতে পারছেন না।
সম্প্রতি অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেছেন, এই মামলাগুলো আজ পর্যন্ত কোনো পুলিশ দেননি। এগুলো ভুক্তভোগী সাধারণ পাবলিকরা দিচ্ছেন বলে দাবি করেন তিনি।
এদিকে ঢালওভাবে গ্রেপ্তার প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, হত্যা মামলার অভিযোগপত্রে নিরাপরাধ কাউকে যুক্ত করা হবে না। যারা প্রকৃতভাবে জড়িত শুধু তাদের আইনের আওতায় আনার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আছে। কাউকে অযথা হয়রানি করা হবে না।
ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তালেবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার পর তদন্ত করে আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হয়। এ ক্ষেত্রে মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পরই গ্রেপ্তার করেন। মামলায় যারা প্রকৃত অর্থে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। এখানে কাউকে অযথা হয়রানি বা ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করা হচ্ছে না বা করা হবে না বলে জানান তিনি।
যেসব মামলার বাদী খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের বিষয়ে ডিসি বলেন, মিথ্যা অভিযোগ করলে বাদীর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আইন আছে। মনগড়া অভিযোগ করলেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। বাদীদের বস্তুনিষ্ঠ অভিযোগ নিয়ে আসতে হবে।
এ ছাড়া নিরাপরাধ কারো বিরুদ্ধে মামলা দিয়ে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন এই পুলিশ কর্মকর্তা।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা