শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ভারতের আশীর্বাদে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না: সারজিস

নিজস্ব প্রতিবেদন ২৪ সেপ্টেম্বার ২০২৫ ০৬:৪৭ এ.এম

ভারতের আশীর্বাদে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না: সারজিস ছবি: সংগৃহীত

ভারতের আশীর্বাদে বাংলাদেশে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে সারজিস এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র সফররত দলটির নেতাদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে এ সমাবেশ হয়।

সারজিস বলেন, ‘মনে রাখতে হবে ২০২৪-এর অভ্যুত্থান শুধু শেখ হাসিনার বিরুদ্ধে বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না। ২৪-এর গণঅভ্যুত্থান, বাংলাদেশে ভারত যে আধিপত্য বিস্তার করেছিল সেই আধিপত্যের বিরুদ্ধেও ছিল। আধিপত্যবাদী ভারত এখনো ক্ষমা চায়নি। খুনি হাসিনাকে তাদের আশ্রয়ে রেখেছে। তাদের আশীর্বাদে এই বাংলাদেশে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না।’

এনসিপির এ নেতা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা তাদের কাছে জানতে চাই- ক্ষমতায় আসার জন্য তারা জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি তারা ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে, তাদের খুশি করে, আওয়ামী লীগের পিঠ চাপড়ে, জাতীয় পার্টির সঙ্গে নেগোসিয়েশন করে ক্ষমতায় আসতে চায় কিনা।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই- সেটা বিএনপি হোক, অন্য কোনো রাজনৈতিক দল হোক বা নির্বাচন কমিশন হোক; তারা যদি মনে করে জনগণের রায়ের বিপক্ষে গিয়ে, বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে, এজেন্সি-দল বা ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে, আমাদের মার্কা আটকে, আমাদের নিয়ে কটূক্তি করে এগিয়ে যাবে ও ক্ষমতায় বসবে- এই আশা তাদের পূরণ হবে না।’

এনসিপির মুখ্য সংগঠক হুঁশিয়ারি দেন যে, পিঠ বাঁচিয়ে এ বাংলাদেশে চলার স্বভাব যে দেখাবে তার এ দেশে পিঠ বাঁচিয়ে চলা হবে না।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার