শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রবাসীরা যেভাবে ভোট দেবেন

নিজস্ব প্রতিবেদন ২২ সেপ্টেম্বার ২০২৫ ০২:৪৫ পি.এম

সংগৃহীত সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রবাসীরা কীভাবে ভোট দেবেন সে পদ্ধতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) ইসির ওয়েবসাইটে এমন দুইটি নির্দেশিকা প্রকাশ করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

নিবন্ধনের জন্য প্রবাসীকে গুগল প্লে স্টোর অথবা আইফোনের অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর ‘লগইন’ করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। মোবাইল নম্বর প্রবেশ করালে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে, তা দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করবেন। এরপর নিজের ছবি তোলে দিতে হবে, জাতীয় পরিচয়পত্র (এনআিড) হাতে নিয়ে সেলফি তুলতে হবে।

এরপর দিতে হবে এনআইডির ছবি অথবা পাসপোর্ট থাকলে তার ছবি। সবশেষে বিদেশ অবস্থানরত বর্তমান ঠিকানার তথ্য দিলেই কাজ শেষ। সিস্টেম থেকে সব তথ্য যাচাই করে সত্যতা মিললে ‘আপনি এখন নিবন্ধিত’ এমন লেখা প্রদর্শিত হবে অ্যাপে। এরপর অপেক্ষা কেবল ব্যালট পেপারের জন্য।

ইসির নির্দেশিকা অনুযায়ী, নিবন্ধন সম্পন্ন হওয়ার পর তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটের তথ্য চলে যাবে। সে অনুযায়ী হবে পৃথক ভোটার তালিকা। এরপর ইসি কর্তৃক নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ভোটারের বর্তমান ঠিকানায় মার্কা বা প্রতীক সম্বলিত ব্যালট তিনটি খামে পাঠিয়ে দেবে রিটার্নিং কর্মকর্তা। একটি খামের ভেতর আরও দু’টি খাম থাকবে। যার একটিতে থাকবে ব্যালট পেপার। আসন নম্বর ও রিটার্নিং কর্মকর্তার ঠিকানা উল্লেখ করে থাকবে আরেকটি খাম। ভোটার ব্যালট পেপার বের করে ভোট দিয়ে দ্বিতীয় খামটিতে ভরে নিকটস্থ পোস্ট বক্সে জমা দিলেই কাজ শেষ।

ইসির নির্দেশিকায় বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার পাঠানো খাম পেলে ভোটার তার অ্যাপে প্রবেশ করবেন। এরপর নির্দেশিকা দেখে মোবাইল নম্বর নিশ্চিত করবেন। এরপর নিজের ফটো তুলবেন। পরবর্তীতে খামের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করলেই ভোটার তার আসনের সকল প্রার্থীর নাম দেখতে পাবেন। আর এটা দেখা যাবে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর। প্রার্থিতা দেখার পর ভোটার তার কাছে পাঠানো খাম খুলে ব্যালট পেপার বের করে ভোট দেবেন এবং একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন। এরপর ব্যালট পেপার খামে ভরে নিকটস্থ পোস্ট অফিসে জমা দেবেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এবার পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে কারাগারে থাকা ব্যক্তিরা এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নিবন্ধন প্রক্রিয়ার নির্দেশিকা দেখতে ক্লিক করুন এখানে

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা