নিজস্ব প্রতিবেদন ২৪ সেপ্টেম্বার ২০২৪ ০৭:০৪ এ.এম
ছবি: সংগৃহীত
বলিউডে ‘ঠোঁটকাটা’ বলেই পরিচিত অভিনেত্রী কারিনা কাপুর খান। ক্যারিয়ারের শুরুতেই তিনি প্রকাশ্যে বলেছিলেন, সালমান খান খারাপ অভিনেতা। এদিকে পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীকেও ছাড়েননি অভিনেত্রী। অভিনয় জীবনের শুরুর দিকেই তাকে নিয়ে বলেছিলেন, “কোনো নীতি নেই বিভ্রান্ত লোক।”
কারিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ সিনেমার জন্য তার প্রথম পছন্দ ছিলেন কারিনা কিন্তু সেই সময় অভিনয়জগতে পা রাখতে চাননি অভিনেত্রী। তারপর ঐশ্বরিয়াকে বেছে নিয়েছিলেন নায়িকার চরিত্রে।
এরপরে কারিনাকে ‘দেবদাস’ সিনেমার প্রস্তাব দেন সঞ্জয়। প্রাথমিক ভাবে রাজি হননি কারিনা। তার মনে হয়েছিল, ‘পারো’ চরিত্রটির জন্য তিনি মানানসই নন। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে চুক্তিপত্রে স্বাক্ষরও করেন। কিন্তু তারপরে যে ঘটনাটি ঘটে তা কল্পনাও করেননি কারিনা।
সিনেমার জন্য ফটোশুটের পরে কারিনা জানতে পারেন, ‘দেবদাস’ ছবি থেকে তাকে বাদ দিয়েছেন সঞ্জয়। পরিবর্তে ঐশ্বরিয়াকে চূড়ান্ত করেছেন ‘পারো’ চরিত্রের জন্য। এ ঘটনার পরে রাগে ফেটে পড়েন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সঞ্জয় একজন বিভ্রান্ত পরিচালক। ওর কথার দাম নেই। ওর জীবনে কোনও নীতি আদর্শ নেই।”
সঞ্জয়ের উদ্দেশে ছুড়ে দিয়েছিলেন ‘অপেশাদার’-এর তকমা। সেই সময় তিনি আরও বলেছিলেন, ‘আগামী দিনে যদি রাজ কাপুর এবং গুরু দত্তের নামের পাশে সঞ্জয়ের নাম আসে তাও আমি ওর সঙ্গে সিনেমা করব না। এমনকি আমার হাতে যদি কোনও কাজ নাও থাকে, আমি যদি ফ্লপ নায়িকা হই তাও করব না। ওর সিনেমা থেকে আমি এমনিতেও কোনও অনুপ্রেরণা পাইনি।’
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া