নিজস্ব প্রতিবেদন ১৭ সেপ্টেম্বার ২০২৫ ০৪:৪৭ এ.এম
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণ চলবে বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে। যেখানে স্থাপিত ৯৯০টি বুথে থাকবে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো ভোট গণনা প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান।
নির্বাচন কমিশন জানান, মমতাজউদ্দিন ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবন, জামাল নজরুল ভবন, ইসমাইল হোসেন সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর ভবন, জাবির ইবনে হাইয়ান ভবন, সত্যেন্দ্রনাথ বসু ভবন ও জগদীশ চন্দ্র ভবনে দুটি করে কেন্দ্র থাকবে।
এছাড়া জুবেরী ভবনে একটি কেন্দ্র স্থাপন করা হবে। ভোট গণনা সম্পন্ন হবে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে এবং ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।
এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকিব কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে স্থাপিত প্রেস কর্নার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “রাকসু নির্বাচন কতটা স্বচ্ছভাবে হচ্ছে, গণমাধ্যম কতটা নিরপেক্ষভাবে খবর প্রকাশ করছে এবং সামগ্রিক পরিবেশ কেমন—এসব বিষয় নিয়ে দেশের মানুষের আগ্রহ রয়েছে। গণমাধ্যমের মাধ্যমে সারা দেশের মানুষ এই নির্বাচন সম্পর্কে জানতে পারবে। এজন্য প্রেস কর্নারে ইন্টারনেটসহ প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে।”
ঢাকার বার্তা/রাজা
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা