নিজস্ব প্রতিবেদন ১৪ সেপ্টেম্বার ২০২৫ ০৪:১১ পি.এম
সংগৃহীত
প্রায় ১৯ বছর পর আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
২০০১ থেকে ২০০৬ মেয়াদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বাবর।
বৈঠক শেষে বাবর সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। তাই তাঁর নিরাপত্তা নিয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান বিকেল সোয়া চারটার দিকে। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্রসচিব নাসিমুল গণিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বৈঠক শেষে বের হওয়ার পথে লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বর্তমান সরকারকে সাহায্য করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কিছু কিছু বিষয় উদ্বেগের।
কী বিষয়ে উদ্বিগ্ন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পার্শ্ববর্তী দেশে এস আলমের একটি সভা হয়েছে। সে সভার উদ্দেশ্য ছিল নির্বাচন বানচাল করা। এটা উদ্বেগের। এ বিষয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। আরও অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে অবৈধ অস্ত্র ও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার বিষয়টি রয়েছে।
বাবর বলেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। তাঁর নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানতে চাইলে তিনি বলেন, সরকার ভালো করার চেষ্টা করছে।
লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালের সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান জব্দ করা হয়। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়। এ দুই মামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি ছিলেন লুৎফুজ্জামান বাবর। এসব মামলায় বিচারিক আদালতে তাঁর সাজা হলেও পরে উচ্চ আদালত তাঁকে খালাস দেন। এ ছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আটটি মামলায় তিনি জামিন পান। চলতি বছরের ২৫ জানুয়ারি তিনি কারাগার থেকে মুক্তি পান। ২০০৭ সাল থেকে তিনি কারাগারে ছিলেন।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার