নিজস্ব প্রতিবেদন ১৩ সেপ্টেম্বার ২০২৫ ০৬:৪৫ এ.এম
ছবি: সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়নসহ চার দফা দাবি নিয়ে যুগপৎ কর্মসূচিতে নামছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ আটটি রাজনৈতিক দল।
ইতিমধ্যে দলগুলোর মধ্যে কয়েক দফা বৈঠক শেষে অভিন্ন কর্মসূচিতে যাওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
এই আট দলের মূল দাবিগুলো হলো: জুলাই সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিশ্চিত করা। সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু করা। নির্বাচনে সবার জন্য সমান সুযোগের পরিবেশ (Level Playing Field) তৈরি করা। জাতীয় পার্টি ও ১৪–দলের কার্যক্রম নিষিদ্ধ করা, যাদের সরকারঘনিষ্ঠ সহযোগী দল হিসেবে দেখা হচ্ছে।
আট দলে রয়েছে—জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস (মামুনুল হক নেতৃত্বাধীন), খেলাফত মজলিস (আবদুল বাছিত আজাদ ও আহমদ আবদুল কাদের নেতৃত্বাধীন), গণ অধিকার পরিষদ (নূরুল হক নূর নেতৃত্বাধীন), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে যুগপৎ কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমবার পুরানা পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে। বাকি দলগুলোও পর্যায়ক্রমে কর্মসূচি প্রকাশ করবে।
যদিও সবাই চার দফা দাবিতে একমত হয়েছে, তবে পিআর পদ্ধতি নিয়ে ভিন্নমত রয়েছে। কোনো দল সংসদের দুই কক্ষেই পিআর চায়, আবার কেউ কেবল উচ্চকক্ষে সীমাবদ্ধ রাখতে চায়। তবে জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ করার দাবিতে সব দল ঐক্যমতে পৌঁছেছে।
দলগুলোর নেতারা বলছেন, তাঁরা চান আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেটি হোক জুলাই সনদের ভিত্তিতে।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা