নিজস্ব প্রতিবেদন ০৭ সেপ্টেম্বার ২০২৫ ০৫:৫৭ এ.এম
ছবি: সংগৃহীত
স্বৈরতন্ত্রের মাথাচাড়া রোধে পিআর পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে। তাই গতানুগতিক নির্বাচনের মাধ্যমে স্বৈরতন্ত্র মাথাচাড়া দিতে পারে। স্বৈরতন্ত্রের মাথাচাড়া রোধে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই।
শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ীতে এক গণসমাবেশে যোগ দিতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পিআর পদ্ধতি ছাড়া ইসলামী আন্দোলন নির্বাচনে অংশ নেবে কি না, জানতে চাইলে রেজাউল করীম বলেন, আমরা নির্বাচনে প্রস্তুতি আগে থেকেই করে রেখেছি। দেশের কল্যাণের জন্য আমরা পিআর পদ্ধতি নিয়ে দাবি করতেই থাকব। আগের পদ্ধতির নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য আছে। সেখানে পেশি শক্তির ব্যবহার ও জানের ঝুঁকি থেকে যায়। ফলে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পান না। এ অবস্থায় জানের ঝুঁকি নিয়ে আমাদের লোকজনের মাঠে নামাব কিনা, সেই পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি।
চরমোনাই পীর জানান, পরিস্থিতি অনুকূলে এলে তাদের কর্মীরা নির্বাচনী মাঠে সক্রিয় হবেন। তবে সহিংস পরিবেশে অংশগ্রহণ নিয়ে দলের ভেতরে শঙ্কা থেকেই যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল কায়েস, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর, উপজেলা সেক্রেটারি মো. মিজানুর রহমান প্রমুখ।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার