নিজস্ব প্রতিবেদন ০৫ সেপ্টেম্বার ২০২৫ ০১:১৫ পি.এম
ছবি: সংগৃহীত
দৈনিক ৭০০ টাকা মজুরির করাতকল শ্রমিক নজির আহমেদ (৪০) দুর্ঘটনায় হাত হারালেও চিকিৎসকদের দক্ষতায় ফিরে পেয়েছেন সেই হাত। ট্রাক থেকে গাছের গুঁড়ি নামানোর সময় কবজি থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায় তার। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টার জটিল অস্ত্রোপচারে সেই হাত নতুন করে জুড়ে দেন চিকিৎসকরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কুমিল্লার বরুড়া উপজেলার আদমসার গ্রামে দুর্ঘটনার শিকার হন নজির আহমেদ। সহকর্মীরা বিচ্ছিন্ন হাতটি পলিথিনে ভরে দ্রুত হাসপাতালে নিয়ে যান। প্রথমে তাকে কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় কুমিল্লা ট্রমা সেন্টারে।
সেখানেই রাতে প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞদের একটি দল জটিল অস্ত্রোপচারে হাত পুনঃসংযোজন করেন। দলের নেতৃত্ব দেন কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন চিকিৎসক আরিফুর রহমান, রহমত উল্লাহ ও এনামুল হক।
ডা. কামরুল ইসলাম বলেন, ‘এ ধরনের অস্ত্রোপচারে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগী দ্রুত আসায় আমরা হাতটি জোড়া লাগাতে পেরেছি। এটি শুধু কুমিল্লার জন্য নয়, বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানের জন্যও একটি বড় সাফল্য।’
চিকিৎসকরা জানিয়েছেন, নজির আহমেদ এখন শারীরিকভাবে স্থিতিশীল আছেন। তার জোড়া লাগানো হাতে স্পর্শ করলে তিনি অনুভব পাচ্ছেন।
আহত নজির আহমেদ জানান, ‘গাছের খাড়িডা ট্রাক থেকে পড়ে আমার হাতে চাপ দিলে হাতটা আলাদা হয়ে যায়। সহকর্মীরা হাতটা পলিথিনে ভরে হাসপাতালে নিয়ে আসে।’
দিনমজুর নজির তিন সন্তানের বাবা। দুর্ঘটনার পর চিকিৎসার ব্যয় নিয়ে শঙ্কিত হয়ে পড়লেও কুমিল্লা ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মো. আবদুল হক বলেন, ‘রোগী অর্থের দুশ্চিন্তায় ছিলেন। আমরা তাকে আশ্বস্ত করেছি—আগে চিকিৎসা, পরে খরচের ব্যবস্থা দেখা হবে। অস্ত্রোপচার সফল হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
ঢাকার বার্তা/রাজা
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১