নিজস্ব প্রতিবেদন ১৮ জুন ২০২৫ ০৪:০৫ এ.এম
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘পর্যবেক্ষণ নীতিমালা’ প্রায় চূড়ান্ত হয়েছে। শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে। তবে অতীতে ভুয়া প্রতিবেদন দিয়েছে এমন সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে আর নিবন্ধন দেবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)
মঙ্গলবার (১৭ জুন) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক নানান কাজ শুরু করেছে ইসি। এরই ধারাবাহিকতায় নানান কাজ আমাদের করতে হবে। পর্যবেক্ষণ নীতিমালাও তার মধ্যে পড়ে। খুব শিগগির এ সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করা হবে।
ইসি জানায়, অতীতে ভুয়া প্রতিবেদন দিয়েছে এমন সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে আর নিবন্ধন দেবে না ইসি। একই সঙ্গে যেসব সংস্থা নিবন্ধন পেলেও ভোট পর্যবেক্ষণ করেনি তাদের নিবন্ধনও নবায়ন হবে না।
এমন বিধান রেখে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
ইসি সূত্রগুলো জানিয়েছে, এরই মধ্যে নীতিমালা সংশোধনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এখন কেবল তা জারি করার পালা। নতুন এ নীতিমালা জারি হলে ২০২৩ সালের নীতিমালাটির আর কোনো কার্যকারিতা থাকবে না। ফলে আগের সংস্থাগুলোর নিবন্ধনও বাতিল করা হতে পারে।
কমিশন সূত্রে জানা গেছে, পূর্বের নীতিমালায় পর্যবেক্ষক হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ছিল, নতুন নীতিমালায় পর্যবেক্ষক হতে হলে এইচএসসি বা সমমান পাস হতে হবে। আর সব যোগ্যতা আগের মতোই থাকছে। নতুন এই নীতিমালা জারি হলে দ্বাদশ সংসদ নির্বাচনের সময় নিবন্ধিত ৯৬টি সংস্থার নিবন্ধন বাতিল হয়ে যাবে। পাশাপাশি আগে উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন দিয়েছে এমন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন না দেওয়া বিধানও রাখা হয়েছে।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা