বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদন ০৪ জুন ২০২৫ ০৪:০৭ এ.এম

চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ড. ইউনূস ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড নিতে চার দিনের সফরে আগামী ৯ জুন লন্ডন যাচ্ছেন।

ব্রিটিশ রাজার পক্ষ থেকে ড. ইউনূসের প্রতি এটি একটি বিরল সম্মান। এর আগে এ পুরস্কার পেয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। দ্বিতীয় ব্যক্তি হিসেবে ড. ইউনূস এ পুরস্কার পেতে যাচ্ছেন। ড. ইউনূসের সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে ব্রিটিশ সরকার।

তার এ সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র এক কূটনীতিক আমার দেশকে বলেন, ড. ইউনূসের চার দিনের যুক্তরাজ্য সফরের সময় আগামী ১২ জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। ওই দিন বিকালে সেন্ট জেমস প্রাসাদে রাজার হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা ড. মুহাম্মদ ইউনূসের।

যুক্তরাজ্যের দাতব্য প্রতিষ্ঠান কিংস ফাউন্ডেশন গত বছর থেকে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড চালু করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের কূটনীতিকদের মধ্যে আগামী ১১ জুন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে ড. ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।

খসড়া পরিকল্পনা অনুযায়ী প্রস্তাবিত ওই বৈঠকের ব্যাপ্তি হতে পারে এক ঘণ্টার কম। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন অংশীদারত্বসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচনায় আসবে।

বিগত সরকারের ঘনিষ্ঠ বেশ কয়েকজন ব্যক্তির যুক্তরাজ্যে অবস্থানের প্রেক্ষাপটে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়টিও আলোচনায় আসতে পারে। তবে সামগ্রিকভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের রাজনৈতিক সমর্থনের বিষয়টি গুরুত্ব পাবে।

বিশেষ করে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে নৃশংসতার বিচার, সংস্কার এবং নির্বাচনি কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি আলোচনায় আসতে পারে।

আগামী ১০ জুন ড. ইউনূস লন্ডন পৌঁছবেন। ওই দিন তার কোনো কর্মসূচি নেই বলে জানা গেছে। এ সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীসহ একাধিক মন্ত্রী ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা