নিজস্ব প্রতিবেদন ২০ সেপ্টেম্বার ২০২৪ ০৩:৩০ এ.এম
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার দিলীপ সামারাবিরাকে বড় শাস্তি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে সিএ। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
মূলত নিন্দনীয় আচরণের কারণে ভিক্টোরিয়া রাজ্য নারী দলের এই কোচকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সিএ বা এর অধীনে থাকা কোনো প্রতিষ্ঠানে আগামী ২০ বছর কোনো কাজ করতে পারবেন না সামারাবিরা।
ভিক্টোরিয়া রাজ্য নারী ক্রিকেটের কোচিং স্টাফে দায়িত্ব পালনকালে নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন সামারাবিরা। সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে সাজা দিয়েছে সিএ। কিছুদিন আগে তিনি এক ব্যক্তিকে তার অধীনে ভিক্টোরিয়া দলে নিয়োগ দেয়ার ব্যাপারে কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করেছিলেন।
ফলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সিএ'র কাছে তাকে নিয়ে অভিযোগ করে। এর পাশাপাশি ভিক্টোরিয়া নারী দলের এক ক্রিকেটার তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছেন। এই অভিযোগকে আরও গুরুত্বের সঙ্গে নিয়েছে সিএ।
এই ব্যাপারে ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স বলেছেন, ‘সামারাবিরার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা সমর্থন করি। আমরা মনে করি, সামারাবিরা যে আচরণ করেছে, সেটি নিন্দনীয় ও ক্রিকেট ভিক্টোরিয়ার আচরণ নীতিমালার সঙ্গে একপ্রকার বিশ্বাসঘাতকতা।’
‘তার আচরণের শিকার হওয়া ব্যক্তির প্রতি আমরা সহানুভূতিশীল। তিনি সামারাবিরার বাজে আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন। প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে ক্রিকেট ভিক্টোরিয়া যেকোনো কর্মীরই নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর। আমরা কখনোই কারও কাছ থেকে এ ধরনের আচরণ সহ্য করব না।’
৫২ বছর বয়সী সামারাবিরা ১৯৯৩ থেকে ১৯৯৫ সালের মধ্যে শ্রীলঙ্কার হয়ে ৭টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলেছেন। একেবারেই সাদামাটা ক্যারিয়ারে তার কোনো হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি নেই।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের