নিজস্ব প্রতিবেদন ১৭ মার্চ ২০২৫ ০৩:৫৪ পি.এম
ছবি: সংগৃহীত
সড়কের পাশে পড়ে আছে পোড়া কাপড়ের বান্ডিল। দুজন বাল্ডিলগুলো নড়াচড়া করে দেখছেন, তুলনামূলক কম পোড়া বান্ডিলগুলো আলাদা করে রাখছেন তারা। তাদের পাশে বিষণ্ন মনে দাঁড়িয়ে কাজের তদারকি করছেন একজন, চোখে মুখে চিন্তার চাপ।
এগিয়ে গিয়ে জানতে পারলাম তিনি পুড়ে যাওয়া কাপড়গুলোর মালিক নাছির উদ্দীন চৌধুরী। জিজ্ঞেস করতেই বললেন, ‘ঈদের আনন্দ শেষ হয়ে গেছে। হঠাৎ করেই এতো বড় ধকল সামলে নিতে কষ্ট হবে।’
গোডাউনে আগুন লাগার বর্ণনা দিয়ে তিনি বলেন, ইফতার করার পরপরই আগুন লাগার খবর পাই। দৌড়ে গিয়ে দেখি আগুন ছড়িয়ে পড়েছে গোডাউনে। এরপর ফায়ার সার্ভিস এসে আসে। এরমধ্যেই গোডাউনের দুটি রুমের কাপড় পুড়ে গেছে।
সোমবার (১৭ মার্চ) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, টেরিবাজারের খাজা মার্কেটকের সামনের সড়কে পড়ে আছে পোড়া কাপড়ের বান্ডিল। ফায়ার সার্ভিসের ছিটানো পানিতে ভেজা কাপড়গুলো কিছু আংশিক পুড়ে যাওয়া। সেখান থেকে তুলনামূলক কম পোড়া কাপড়ের বান্ডিলগুলো সরিয়ে রাখছে দোকানের দুই কর্মচারী। পথচারীরাও আগ্রহ নিয়ে দেখছেন, কোন গোডাউনে আগুন লেগেছে, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে; তা নিয়েও তাদের আগ্রহ।
নাছিরের ছোট ভাই ঢাকা পোস্টকে বলেন, এক দেড় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আরও কিছু কাপড় ফায়ার সার্ভিসের পানিতে ভিজে গেছে। সেগুলোও আর বিক্রির মতো অবস্থা নেই। আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও বলেন, কম পোড়া কাপড়গুলো থলে বানানোর জন্য সংগ্রহ করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, টেরিবাজারের নূর মার্কের নাজিম অ্যান্ড ব্রাদার্সের গোডাউন ছিল খাজা মার্কেটের দ্বিতীয় তলায়। গোডাউনে আগুন লাগে রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে টেরিবাজারের ২য় তলায় আগুন লাগার সংবাদ পাই। নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা হয়। আগুনে একটি গোডাউনের দুটি কক্ষে রাখা মালামাল পুড়ে গেছে। অগ্নি নির্বাপণের সময় পানি পড়ে আশেপাশের দুয়েকটি গোডাউনেরও মালামাল ক্ষতি হয়েছে। ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা