নিজস্ব প্রতিবেদন ১৮ ডিসেম্বার ২০২৪ ০৯:০৬ এ.এম
ছবি: সংগৃহীত
বলিউডে এক সময়ের সবচেয়ে চর্চিত জুটি বিপাশা বসু ও জন আব্রাহাম। ছবিতে কাজ করার সময় একে অপরের প্রেমে পড়েন তারা। কিন্তু সেটি আর পূর্ণতা পায়নি। বিচ্ছেদের কারণ দশিয়ে জন জানিয়েছিলেন, তখন বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না নায়ক। অন্যদিকে বিপাশার ইঙ্গিত ছিল, সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাসই নাকি তাদের মাঝে নেই!
জন তাদের বিচ্ছেদকে বন্ধুত্বপূর্ণ বলে বর্ণনা করলেও বিপাশা জানিয়েছিলেন এটা মোটেই বন্ধুত্বপূর্ণ না। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে নিজের মানসিক অবস্থার কথা খুলে বলেছিলেন নায়িকা।
বিপাশার কথায়, ‘আমি পরিত্যক্ত বোধ করছিলাম। তখন পর্যন্ত আমি একটা রঙিন দুনিয়ায় বাস করতাম। এখন বসে বসে মনে হচ্ছে আমি খুব বোকা ছিলাম। এই নয় বছরে, আমি আমার কাজ থেকে সরে এসেছি, বহু ভালো ভালো সুযোগ পেয়ে ছেড়েছি, ওই মানুষটার জন্য পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আমি ভালোবাসতাম তাকে, আমার সম্পর্ককে ভালো রাখার জন্য, আরও বেশি করে সময় দেওয়ার জন্য বহু মানুষের সঙ্গে দেখা পর্যন্ত করিনি।’
আফসোস জানিয়ে অভিনেত্রী বলেন, ‘কিন্তু তারপরে আমি বুঝতে পারি, যে আমি যার জন্য এতকিছু ছেড়েছিলাম বা এত পরিশ্রম করেছিলাম তা রাতারাতি চলে গেছে। আমি বুঝতে পারি যে এটা শেষ হয়ে গেছে, সেই সময় আমি অনেক যন্ত্রণার মধ্য দিয়ে ছিলাম, আমি চিৎকার করতাম, কেমন যেন আলাদা আলাদা মনে হতো।’
উল্লেখ্য, জনের আগে আরও দুইজনের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন বিপাশা। তাদের মধ্যে এক প্রেমিক বিপাশার বিয়েতে উপস্থিত হয়েছিলেন। অভিনেত্রী করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন। তাদের ঘরে একটি মিষ্টি কন্যা সন্তানও আছে, নাম দেবী। অন্যদিকে জন, ২০১৪ সালে প্রিয়া রুঞ্চালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া