সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কর্পোরেট

বুয়েটে ‘শহুরে পুকুর ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদন ১২ ডিসেম্বার ২০২৪ ০৯:৫৫ এ.এম

বুয়েটে ‘শহুরে পুকুর ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের লেভেল-৪, টার্ম-২ এর শিক্ষার্থীরা বিভাগের সেমিনার কক্ষে বুধবার ‘স্থানীয় উদ্যোগে পুকুর ব্যবস্থাপনা, সমস্যা এবং সম্ভাব্য সমাধান’ শীর্ষক একটি কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের নগর পরিকল্পনাবিদের চেয়ারম্যান এবং ঢাকার আটটি পুকুরের ব্যবস্থাপনার সাথে জড়িত স্থানীয় ব্যক্তিবর্গ।

কর্মশালাটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। কর্মশালার সভাপতি ড. ইশরাত ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রথম পর্ব শুরু হয়। এরপর শিক্ষার্থীদের গবেষণালব্ধ ৮টি পুকুরের প্রাপ্ত তথ্যাদি এবং গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। উপস্থাপনা করেন উক্ত বিভাগের লেভেল-৪ টার্ম-২ এর তিনজন শিক্ষার্থী. তারা শহরের এই ৮টি পুকুরের বর্তমান অবস্থা এবং তার ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়সমূহ তুলে ধরেন। গবেষণায় দেখা যায় সবগুলো পুকুরই মুঘল ও ব্রিটিশ আমল থেকে এলাকাবাসীর পানির চাহিদা পূরণ করে আসছে।

এখন কালের বিবর্তনে অধিকাংশ পুকুরের পানিই দূষিত। এসকল পুকুরগুলো স্থানীয়ভাবে রক্ষণাবেক্ষণের চেষ্টা করা হচ্ছে। তবে, এসব পুকুরগুলো পানি দূষণ, পাড় দখল, এবং রক্ষণাবেক্ষণের অভাবে সংকটাপন্ন। এছাড়া, বেশ কিছু পুকুরে মালিকানাজনিত সমস্যা থাকার কারণে রক্ষণাবেক্ষণে অসুবিধা হচ্ছে। যদিও এই পুকুরগুলো এলাকার প্রাণকেন্দ্রস্বরূপ এবং অগ্নিনির্বাপণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

উদাহরণস্বরূপ বলা যায়, কালিবাড়ী পুকুরে বর্জ্য দূষণ পুকুরের পরিবেশ বিঘ্নিত করেছে। বংশাল পুকুরের আশপাশের দোকানপাট রাস্তা দখল করে রেখেছে। সিক্কাটুলি পুকুরের নিকটস্থ STS পুকুর দূষণের অন্যতম কারণ। লালমাটিয়া বিবি মসজিদ পুকুরটি দোকান দিয়ে ঘেরা। এখানে উল্লেখ্য যে, স্থানীয় জনগণ পুকুরগুলোর রক্ষণাবেক্ষণ কাজে সক্রিয় ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানের পরবর্তী ভাগে অংশগ্রহণকারীদের সমন্বয়ে আলোচনার জন্য দল গঠন করা হয়। এই কর্মশালায় এলাকা বাসীর পক্ষ থেকে পুকুর ব্যবস্থাপনায় জড়িত ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

উপস্থিত অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে পুকুর ব্যবস্থাপনা সংক্রান্ত বেশকিছু সমন্বিত প্রস্তাবনা যেমন: রাজনৈতিক প্রভাবমুক্তকরণ, পুকুরের শোভাবর্ধণ, বর্জ্য ব্যবস্থাপনা যেমন পয়ঃনিষ্কাধন এর লাইন এবং STS অপসারণ এর কথা উঠে আসে .  এছাড়া পুকুর কেন্দ্রিক কার্যকলাপ যেমন মাছ ধরা, সাঁতার এর ব্যবস্থা, হাঁটার পথ, আলো, বসার জায়গা এর মত প্রস্তাবনা দেয়া হয়, যার মাধ্যমে মানুষকে পুকুর কেন্দ্রিক কাজ এ উৎসাহী করা যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 

পুকুর সংক্রান্ত কাজের ক্ষেত্রে মালিকানা একটি বিবেচ্য বিষয়, যা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নগর কর্তৃপক্ষের এর সাহায্য চেয়েছেন উপস্থিত ব্যক্তিবর্গ. অতঃপর বুয়েটের নগর ও পরিকল্পনা বিভাগেরভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. আফসানা হকের ধন্যবাদ জ্ঞাপন এবং সমাপনী বক্তব্যের মধ্য থেকে কর্মশালাটির সমাপ্ত ঘটে।

আরও খবর

news image

সেপ্টেম্বরে রপ্তানি আয় কমেছে ৪.৬১ শতাংশ

news image

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

news image

আগামী বছরের শুরুতেই নতুন বেতনকাঠামো

news image

সরকারি ক্রয়ে অনলাইনে দরপত্র বাধ্যতামূলক

news image

আজ বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

news image

ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ওএসডি ৪৯৭১

news image

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৯৫৩৮৪ টাকা

news image

সোনার ভরি দাম নেমে দাঁড়াল ১,৯২,৯৬৯ টাকা

news image

অগ্রিম রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার

news image

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে

news image

সেপ্টেম্বরের ২২ দিনে এসেছে ২.০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স

news image

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে

news image

বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস

news image

আগস্টেও রাজস্ব আদায়ে বড় ঘাটতি

news image

ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু

news image

আবারও বাড়লো সোনার দাম

news image

সেপ্টেম্বরের ১৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৭ কোটি ডলার

news image

ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে জুলাইয়ে

news image

চট্টগ্রাম বন্দরে ৪০ বছর পর নতুন ট্যারিফ বাড়ল ৪১ শতাংশ

news image

বাংলাদেশ ব্যাংক এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল কেন

news image

টানা দুই দিন সোনার সর্বোচ্চ দামের রেকর্ড

news image

যমুনা ফিউচার পার্কে সাবু শপের নতুন আউটলেট উদ্বোধন

news image

১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার

news image

বৈদেশিক মুদ্রায় ঋণ, ওভারড্রাফট, গ্যারান্টি সংক্রান্ত নীতিমালা সংকলন করেছে বাংলাদেশ ব্যাংক

news image

সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত

news image

ওয়ালটন নিয়ে এলো ফোরজি সিম সাপোর্টেড রিচার্জেবল রাউটার

news image

বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেলো ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’

news image

‌‘সুখী পথে পথে’ ক্যাম্পেইন-স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের নতুন উদ্যোগ

news image

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন

news image

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপার্সন নির্বাচিত হলেন মিস উজমা চৌধুরী