সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

বাগদান সারলেন সেলেনা গোমেজ

নিজস্ব প্রতিবেদন ১২ ডিসেম্বার ২০২৪ ০৯:৫১ এ.এম

বাগদান সারলেন সেলেনা গোমেজ ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ও গায়িকা সেলেনা গোমেজ। এই তারকার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আগে থেকেই অনুরাগীদের কৌতূহল। বিশেষ করে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। কিন্তু, সে সম্পর্কও একসময় টেকেনি। ২০১৮ সালে তাদের ৬ বছরের সম্পর্কে ভাঙন ধরতেই হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সেরে নেন জাস্টিন। বিষয়টি সেলেনা যখন জানতে পারেন, তখন বেশ আঘাত পান গায়িকা।

এরপর অবশ্য নিজের কাজেই মন দিতে থাকেন সেলেনা। ২০১৯ সালে সংগীতশিল্পী বেনি ব্লাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করেন গায়িকা। এরপর কেটে যায় কয়েকটি বছর। ২০২৩ সালের ডিসেম্বরে নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন তারা। বেনির সঙ্গে ৫ বছরের সম্পর্কের মধ্য দিয়ে অবশেষে পূর্ণতা পেল সেলেনার প্রেম। 

সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে চোখ আটকে যায় সেলেনার অনুরাগীদের। গায়িকার সেই পোস্টে দেখা যায়, সেলেনার অনামিকা আঙুলে ঝলমলিয়ে উঠেছে একটি হীরার আংটি! শুধু তাই নয়, দ্বিতীয় ছবিতে নিজের আংটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন গায়িকা। তৃতীয় ছবিতে হাসিতে ভরা মুখে বাগদানের আনন্দ উপভোগ করছেন। আর চতুর্থ ছবিতে বেনিকে পাশে নিয়ে গালে চুম্বনের মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন।

সেই পোস্টের ক্যাপশনে সেলেনা লিখেছেন, ‘এখন শুরুটা চিরকালের জন্য।’ এদিকে অনুরাগীদেরও আর বুঝতে বাকি নেই যে, প্রেমিক বেনি ব্লাঙ্কোকে নিয়েই বাগদান সেরে নিয়েছেন তাদের প্রিয় গায়িকা। মন্তব্য ঘর ভরে ওঠে তাদের শুভেচ্ছাবার্তায়। তাদের সঙ্গে মজা করে মন্তব্য করেছেন বেনিও। লিখেছেন, ‘আরে অপেক্ষা করুন, এটা আমার বউ।’

বেনি ব্লাঙ্কো একজন খ্যাতনামা সংগীত প্রযোজক ও গায়ক। তিনি এড শিরান, চার্লি পুথ, উইজ খলিফা, বিটিএস, এমিনেম, জাস্টিন বিবার, হ্যালসি, ক্যাটি পেরি, রিহানাদের মতো শিল্পীদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন। ২০১৯ সালে গোমেজের জনপ্রিয় ‘সেইম ওল্ড লাভ’ ও ‘আই কান্ট গেট এনাফ’ গান দুটিতে একসঙ্গে কাজ করেছিলেন সেলেনা ও ব্ল্যাঙ্কো। ২০২৩ সালে সম্পর্কে থাকার বিষয়টি অফিসিয়ালি জানানোর আগে ভুলবশত সামাজিক মাধ্যমে নিজেদের প্রেমের খবর জানিয়ে দিয়েছিলেন সেলেনা। সেই মন্তব্যটি অবশ্য মুছেও ফেলেছিলেন গায়িকা।

আরও খবর

news image

‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন

news image

অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান

news image

‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’

news image

প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা

news image

দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের

news image

সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান

news image

রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম

news image

ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন

news image

বাগদান সারলেন বিজয়-রাশমিকা

news image

আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি

news image

ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা

news image

বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ

news image

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম

news image

বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা

news image

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম

news image

যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত

news image

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা

news image

হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

news image

হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’

news image

সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির

news image

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা

news image

সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস

news image

জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা

news image

শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা

news image

বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ

news image

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর

news image

আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান

news image

জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'

news image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান

news image

এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া