নিজস্ব প্রতিবেদন ০৪ ডিসেম্বার ২০২৪ ০১:৩৮ এ.এম
ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদেরকে পদ্ধতিগতভাবে টার্গেট করা বা এই ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমর্থনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এ ধরনের বিদ্বেষ ছড়ানো দাবি আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। তিনি বলেন, ইচ্ছাকৃত বিকৃত প্রচারগুলো গ্রহণ না করতে সবার প্রতি আহ্বান জানাই।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের ভেরিফাইড পেজে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘গণহত্যা’র মত শব্দ শুধু মিথ্যা নয়; এটা বিভাজন এবং অশান্তি উসকে দেওয়ার বেপরোয়া পরিকল্পনার অংশ। এই ভিত্তিহীন অভিযোগ ইতোমধ্যেই সহিংসতাকে উস্কে দিয়েছে, যার মধ্যে ২ ডিসেম্বর ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা অন্যতম।
তিনি আরও বলেন, ইচ্ছাকৃত বিকৃত প্রচারগুলো গ্রহণ না করতে সবার প্রতি আহ্বান জানাই। কারা এই প্রচার করছে, কি উদ্দেশ্যে করছে এবং সত্যটা কি তা জানার জন্য আমরা বিবিসির ‘The far-right videos distorting the truth of Bangladesh minority attacks’ এবং নেত্র নিউজের ‘Claims of sectarian motives in nine Hindu deaths falter under scrutiny’ এর মতো অনুসন্ধানী প্রতিবেদনগুলি দেখার অনুরোধ করছি।
এই প্রতিবেদনগুলি প্রকৃত সত্য উন্মোচন করেছে এবং সহিংসতার প্রকৃত প্ররোচনাকারীদের চিহ্নিত করেছে— এসব প্রতিবেদনে উঠে এসেছে প্ররোচনাকারীরা বাংলাদেশের প্রাক্তন পতিত শাসকগোষ্ঠীর কর্মী-সমর্থক। তাদের কর্মীরা জুলাই-আগস্টের বিদ্রোহের সময় ব্যাপক বর্বরতা সংঘটিত করেছিল, যার ফলে হাজার হাজার মৃত্যু ও আহত হয়েছিল।
নাহিদ ইসলাম বলেন, আমরা স্থানীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন এমন সব স্বাধীন সাংবাদিকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাই। আপনারা বাংলাদেশে আসুন এবং স্বাধীনভাবে তদন্ত করে দেখুন, এরপর নির্ভুলভাবে আপনাদের রিপোর্ট তৈরি করুন। আমরা মনে করি, সত্য উদঘাটন এবং মিথ্যা আখ্যানকে চ্যালেঞ্জ করে ভুল তথ্য প্রতিরোধ এবং বোঝাপড়া বৃদ্ধির জন্য প্রমাণ-ভিত্তিক সাংবাদিকতা অপরিহার্য।
নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের সরকার স্বচ্ছতা, ন্যায়বিচার এবং জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রত্যেক নাগরিকের অধিকার এবং মর্যাদা রক্ষা করতে থাকব, আইনের শাসন বজায় রাখব এবং আমাদের বৈচিত্র্য আমাদের শক্তি যোগাবে। আমরা একটি ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য কাজ করে যাবো।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা