নিজস্ব প্রতিবেদন ০২ ডিসেম্বার ২০২৪ ০২:৩৩ পি.এম
ছবি: সংগৃহীত
সরকারি সব চাকরিতে আবেদনের ফি ২০০ টাকা করাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আগামীকালের মধ্যে এসব দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে বুধবার (৪ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
তিনি বলেন, আমরা ধন্যবাদ জানাই যে, পিএসসি বিষয়টি উপলব্ধি করে তাদের আবেদন ফি ৭০০ থেকে কমিয়ে ৩৫০ টাকা করেছে কিন্তু আমরাতো এ দাবি জানাইনি। আমাদের দাবি ছিল দ্বিতীয়-তৃতীয় শ্রেণিসহ সব মন্ত্রণালয়-অধিদপ্তরে যেসব চাকরি রয়েছে সেগুলোর ফি যেন কমানো হয়। আগামী মঙ্গলবারের ভেতরে সরকার পক্ষ থেকে আমাদের যে চার দফা জানিয়েছিলাম, তার সুস্পষ্ট পদক্ষেপ দেখতে চাই।
এর আগে গত ৩০ নভেম্বর ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে চার দফা দাবিতে তিন দিনের আল্টিমেটাম দেন ছাত্র অধিকার পরিষদের নেতারা। আগামীকাল মঙ্গলবার সেই আল্টিমেটাম শেষ হতে যাচ্ছে।
এ প্রসঙ্গে বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা তিন দিনের আল্টিমেটাম দিয়েছিলাম। মঙ্গলবার এই আল্টিমেটাম শেষ হবে। এর মধ্যে আমাদের যে চার দফা দাবি, এ ব্যাপারে যদি কোনো সুস্পষ্ট পদক্ষেপ না নেওয়া হয়, আগামী বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
ছাত্র অধিকার পরিষদের ৪ দফা দাবিগুলো হলো-
১. চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকার মধ্যে করা।
২. প্রিলি পরীক্ষার কাটমার্কস প্রকাশ করা। প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবার নাম্বারপত্র আলাদাভাবে প্রকাশ ও প্রিলির একসেট উত্তর প্রকাশ।
৩. এ ছাড়া বিসিএস সর্বোচ্চ এক বছর আর অন্যান্য চাকরিতে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন।
৪. পিএসসি থেকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজদের অপসারণ।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা