নিজস্ব প্রতিবেদন ৩০ নভেম্বার ২০২৪ ০৫:৪০ এ.এম
ছবি: সংগৃহীত
কোনো অনিয়ম বা আর্থিক লেনদেন ছাড়াই অনলাইন ফি বাবদ মাত্র ১২০ টাকা খরচে মেধা ও যোগ্যতায় বরগুনায় ২৬ জন তরুণ-তরুণীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
চূড়ান্ত ফলাফল ঘোষণা করে ওই ২৬ তরুণ-তরুণীর কৃতিত্ব ও আগামী দিনে তাদের কর্মজীবনে সাফল্য কামনা করে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বরগুনা পুলিশ সুপার (এসপি) মো. ইব্রাহিম খলিল।
মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে এব তরুণ-তরুণী ও তাদের অভিভাবকরা খুশিতে আত্মাহারা হয়ে অনেকেই কান্না করে দেন। এদের মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির নিয়োগপ্রাপ্ত তরুণ-তরুণী ও তাদের অভিভাবকগণ নিয়োগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বরগুনা পুলিশ লাইন্সের ড্রিল শেড মিলনায়তনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ -২০২৪ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল। এ সময় টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকরী প্রার্থীদের সকল পরীক্ষায় (মাঠ, লিখিত, ভাইবা) উত্তীর্ণদের মেধাভিত্তিক ১ম ২৬ জন ও অপেক্ষামান আরও ৩ জনের নাম ঘোষণা করা হয়।
বরগুনা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে জেলার ২ হাজার ৪২৩ জন প্রার্থী টিআরসি পদে আবেদন করেছেন। আবেদনকৃত প্রার্থীদের মধ্যে ১ নভেম্বর ১ হাজার ৮১৮জন প্রার্থী উপস্থিত হলে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাই শেষে ১ হাজার ১৬৭ জন প্রার্থীকে যোগ্য হিসেবে বাছাই করা হয়। ২ ও ৩ নভেম্বর দুই ধাপে শারীরিক সক্ষমতা যাচাই বাছাই শেষে ২৫৬ জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে গণ্য করা হলে ২২ নভেম্বরে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫৪ জন প্রার্থী। পরে ২৯ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে অংশগ্রহণকারী ২৫৪ জন প্রার্থীর মধ্যে ৫৩ জন প্রার্থী কৃতকার্য হয়।
বরগুনা পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল কালবেলাকে বলেন, মেধা কোটা ব্যতীত অন্য কোনো কোটার প্রার্থী লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়নি। অনলাইন আবেদনের ১২০ টাকায় খরচে তাদের নির্বাচিত করা হয়েছে। আমি আশা করছি নির্বাচিত এসব প্রার্থীরাও কোনো প্রকার অনিয়ম দুর্নীতির আশ্রয় না নিয়ে নিঃস্বার্থভাবে দেশ ও দেশের মানুষের সেবা করবে।
এ ছাড়া যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েও মেধা তালিকায় নির্বাচিত হতে পারেনি, তাদের জন্যও শুভকামনা জানিয়ে তিনি বলেন, আপনারাও খুব ভালো করেছেন। তবে পরীক্ষায় সামান্য ভুলের কারণে হয়তো নির্বাচিতদের তুলনায় নম্বর কম পেয়েছেন। আগামী দিনগুলোতে আপনার ভুলগুলো শুধরে নিয়ে আরও ভালোকিছু করবেন। হয়তো আপনাদের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা