নিজস্ব প্রতিবেদন ২৪ নভেম্বার ২০২৪ ০৭:০১ এ.এম
ছবি: সংগৃহীত
ঢালিউড নায়িকা পরীমণি ছেলেমেয়েকে নিয়ে বরিশালে গেছেন। তবে এটা তাদের কোনো আনন্দভ্রমণ নয়। আজ পরীমণির শোকের দিন।
রোববার (২৪ নভেম্বর) নানা শামসুল হক গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী। এ কারণে গতকাল দুঃখভরা একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী।
পোস্টে তিনি লেখেন, ‘নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কী যন্ত্রণা!’
এদিকে প্রতিক্রিয়ায় ভক্তদের অনেকেই মনে করছেন প্রথম স্বামীর মৃত্যুর খবরে এই স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।
নায়িকা পরীমণির সর্বশেষ আশ্রয়স্থল ছিলেন তার নানা। তিনি চলে যাওয়ার পরও অনেক ঝড়-ঝাপটা সামলাতে হয়েছে এই অভিনেত্রীকে।
অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক শামসুল হক গাজী ছিলেন পরীর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও অভিভাবক। মা-বাবার মৃত্যুর পর তিনিই নাতনিকে আগলে রেখেছিলেন। নানার মৃত্যুর পর বেশ শক্ত হয়ে শোক কাটিয়েছেন এ নায়িকা।
সেসময় ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আজ হয়তো এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিল আমার। কিন্তু আমার নানা আমাকে সবার বটগাছ করে দিয়ে গেছে। এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না।
যদি আসে সব শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিবেন এটা আমার নানুর দোয়া। কত ভাগ্যে আমি আমার নানুর সাথে তার শেষ কলেমা পড়তে পেরেছি! আহা নানুভাই কত সান্ত্বনায় রেখে গেল আমাকে।’
নানার মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে বরিশালে নানা বাড়িতে থাকছে নানান আয়োজন। এরই মধ্যে এক ভিডিও পোস্টে তিনি জানিয়েছেন, মাটির চুলায় নিজ হাতে রান্না করছেন। নিশ্চয়ই প্রথাগত নিয়মে দোয়ার আয়োজনও থাকবে।
এছাড়া বাড়ির মানুষের জন্য পায়েস রান্না করবেন সেকথাও জানিয়েছেন পরীমণি।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া