রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বাজার নিয়ন্ত্রণে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদন ১৯ নভেম্বার ২০২৪ ০৭:৪১ এ.এম

বাজার নিয়ন্ত্রণে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভার প্রস্তাব ছবি: সংগৃহীত

বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপের কার্যকারিতা দেখা যাচ্ছেনা। বাজারের বেসামাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের ভালো উদ্যোগও ব্যর্থ হয়ে যেতে পারে। বাজার নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহবান।

আজ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় সরকারের ১০০ দিনের সামগ্রিক কাজকর্ম ও রাজনৈতিক পদক্ষেপসমূহ নিয়েও আলোচনা করা হয়।

সভায় বাজার পরিস্থিতিকে বেসামাল হিসাবে আখ্যায়িত করে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে ক্ষোভ প্রকাশ করা হয় এবং বলা হয় বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপসমূহের বিশেষ কোন কার্যকারিতা দেখা যাচ্ছেনা। অতি আবশ্যক খাদ্যপণ্য এখনও স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।প্রস্তাবে বলা হয়, যেসব পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার বা কমিয়ে আনা হয়েছে খুচরা বাজারে তারও কোন প্রভাব নেই।

বৈঠকের প্রস্তাবে বলা হয় পুরানো মুনাফাখোর বাজার নিয়ন্ত্রণে এখনও বহাল তবিয়তে রয়েছে।প্রস্তাবে তাদের দৌরাত্ন কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করার আহবান জানানো হয়।টিসিবির তৎপরতায় যোগান বৃদ্ধি ও অভাবী পরিবারসমুহকে নগদ অর্থ প্রদানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

প্রস্তাবে বলা হয়, বাজারের বেসামাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক ভালো উদ্যোগও ব্যর্থ হয়ে যেতে পারে।

সভায় গৃহীত অপর এক প্রস্তাবে দেশে ডেংগু পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একইসাথে দেশের স্বাস্থ্যসেবার পরিস্থিতি নিয়েও শংকা প্রকাশ করা হয়।প্রস্তাবে জরুরী সেবাখাতে মনোযোগী হতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

সভায় জনজীবনের সংকট সমাধানের দাবিতে আগামী ২৭ নভেম্বর ২০২৪ বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন মঞ্চের কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্য এর সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্য এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ঈমন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্যসচিব হাবিবুর রহমান প্রমুখ।

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা