নিজস্ব প্রতিবেদন ১৫ নভেম্বার ২০২৪ ০১:৪৯ পি.এম
ছবি: সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও প্রয়াত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। কিংবদন্তি অভিনেতার জীবনী অবলম্বনে পরমব্রত বানিয়েছেন অভিযান ছবিটিও।
এদিকে ‘ফেলুদা’র সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় গণমাধ্যমকে তিনি জানালেন প্রয়াত অভিনেতা নাকি তার দেখা অন্যতম ‘জটিল মানুষ’।
সাক্ষাৎকারে পরমব্রত বলেন, ‘সৌমিত্র চ্যাটার্জি আমার দেখা জটিলতম মানুষগুলোর একজন। আমার এই ৪৩ বছরের জীবনে আমার দেখা জটিলতম মানুষের একজন।’
অভিনেতার কথায়,‘একটা মানুষের মধ্যে ডক্টর জেকিল এবং মিস্টার হাইড থাকতে পারে এটা আমরা অনেক মানুষের মধ্যে দিয়ে বুঝতে পারি। একটা মানুষের মধ্যে কতগুলো মানুষ বাস করতে পারে সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ ছিলেন সৌমিত্র জেঠু।’
তিনি আরও বলেন, ‘যেদিন সৌমিত্র জেঠু মারা যান আমি তখন সুদূর হিমাচলে বসে ছিলাম। একটা শ্যুট ছিল আমার, অনেকেই তখন ফোন করে জানতে চান আমার মন খারাপ কিনা। অনেককেই সেই সময় বলতে শুনেছিলাম সৌমিত্র জেঠু তাদের মেন্টর ছিলেন, অনেক কিছু শিখেছিলেন তার থেকে। আমি তার থেকে কিচ্ছু শিখিনি। সে আমার গুরু, মেন্টর, শিক্ষক ছিলেন না।’
‘সে আমার বিষয় ছিলেন সাবজেক্ট ছিলেন। আমার মন খারাপ হয়েছিল, আমি একা কাটিয়েছিলাম গোটা দিন। কিন্তু সেই মন খারাপের কারণ একটাই ছিল যে এই লোকগুলো মানুষ নামক যে অস্তিত্ব আছে, সেটাকে পারসোনিফাই করে।’
পরমব্রতর ভাষ্য, ‘মানুষ যে খুব জটিল, আনপ্রেডিক্টেবল একটা জীব সেটা পৃথিবীর সামনে প্রতিষ্ঠা করে এই ধরনের চরিত্রগুলো, সৌমিত্র চ্যাটার্জির মতো মানুষরা। মানুষ যে ভীষণ ভাবে আনপ্রেডিক্টেবল, অনিশ্চিত, ইনকনসিস্টেন্ট জীব সেটা বোঝায়। তার গুণাবলীর কথায় আমি যাচ্ছি না, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। আমি বলছি, আমি তা যেভাবে দেখেছি। আমি আমার ছবিতেও সেটা তুলে ধরার চেষ্টা করেছি সীমিত পরিসরে।’
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া